মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ২৩ বছর আগেও আতঙ্কের থাবা বসিয়েছিল এইচএমপিভি! কোভিডের মতোই কি মারণ এই ভাইরাস?

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ জানুয়ারী ২০২৫ ২৩ : ০২Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: চিনে আতঙ্ক ছড়িয়েছে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)। কোভিডের মতোই উপসর্গ। সার্স-কভ ২ বা করোনাভাইরাসের মতোই প্রজাতি। তবে একই রকমভাবে রোগ ছড়ালেও এখনও পর্যন্ত চিনের বিশেষজ্ঞদের মতে, এটি শুধুমাত্র ‘শীতকালীন সংক্রমণ'। এদিকে কোভিড আতঙ্কের রেশ কাটতে না কাটতেই নতুন ভাইরাসের সংক্রমণের খবরে চিন্তিত গোটা বিশ্বে। ভারতেও বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। যদিও এবারই প্রথম নয়, ২৩ বছর আগেও হানা দিয়েছিল এইচএমপিভি। 

আর পাঁচটা ইনফ্লুয়েঞ্জা, ফ্লু ভাইরাসের মতোই এইচএমপিভি ভাইরাসের উপসর্গ দেখা যায়। ২০০১ সালে আত্মপ্রকাশ করলেও এই ভাইরাস নিয়ে খুব বেশি গবেষণা হয়নি। ভাইরাসটিকে সেসময় বিশেষজ্ঞরা খুব বেশি গুরুত্বও দেননি। তৈরি হয়নি ভ্যাকসিনও। কিন্তু এইচএমপিভি আসলে কি? এইচএমপিভি অর্থাৎ হিউম্যান মেটাপনিউমোভাইরাস একটি আরএনএ ভাইরাস। সাধারণ শ্বাসযন্ত্রের ভাইরাস। বিজ্ঞানের সমীক্ষা অনুসারে, সারা বছরই এই ভাইরাসের অস্তিত্ব থাকে৷ তবে মরশুম বদলের সময়ে বিশেষ করে শীত ও বসন্তে সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে৷ 

পাঁচ বছর আগের কোভিড ১৯-এর ভয়াবহ স্মৃতি এখনও তাজা। তারই মধ্যে শুরু হয়েছে এইচএমপিভি নিয়ে চর্চা। কিন্তু কেনই বা এই ভাইরাস এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? আসলে এইচএমপিভি-র চরিত্র অনেকটাই করোনা ভাইরাসের মতো। এই ভাইরাসও হাঁচি-কাশির মাধ্যমেই রোগ ছড়ায়। শ্বাসযন্ত্রেই এটি সবার আগে আক্রমণ করে। করোনা ‘জেনেটিক মিউটেশন’ ঘটিয়ে অসংখ্য উপরূপের জন্ম দিয়েছে। যার কয়েকটি রীতিমতো প্রাণঘাতী। কিন্তু এইচএমপিভি-র ক্ষেত্রে এখনও অবধি তেমনটা বলা যায় না। এইচএমপিভি-র মিউটেশন ঘটেছে কিনা সেবিষয়ে এখনও জানা যায়নি। 

এইচএমপিভি‘রেসপিরেটারি সিনসিটিয়াল ভাইরাস’ (আরএসভি), রাইনোভাইরাসের সমগোত্রীয়। এদেশে এই ধরনের ভাইরাস বেশ পরিচিত। করোনার মতো আরএনএ (রাইবো-নিউক্লিক অ্যাসিড) ভাইরাস হলেও ২০০১ সালে যখন প্রথম আত্মপ্রকাশ হয়েছিল তখনও এইচএমপিভি ততটাও প্রভাব ফেলেনি। সর্দি-কাশি থেকে জ্বর সহ মৃদু থেকে তীব্র উপসর্গ দেখা দিলেও মৃত্যুর ফাঁদে তেমন জড়াতে পারেনি এই চর্চিত ভাইরাস। অনেক বিজ্ঞানীর মতে, ২৩ বছর আগেই নয়, পৃথিবীতে ২০০ বছর আগেও এই ভাইরাস ছিল। 

বিশেষজ্ঞদের মতে, এইচএমপিভই-র বহি:প্রকাশ এতটা জটিল নয়। এই ভাইরাসের সংক্রমণে শুকনো কাশি, জ্বর, হালকা নিউমোনিয়ার উপসর্গ দেখা দিতে পারে। সিওপিডি রোগীরা সংক্রামিত হলে শ্বাসকষ্ট বাড়তে পারে, ব্রঙ্কাইটিসের লক্ষণ দেখা দিতে পারে। বয়স্কদের শরীরে এই ভাইরাসের প্রভাব বেশি পড়তে পারে। তবে আপাতত সেই ঝুঁকি সকলের নেই বলে মত বিশেষজ্ঞদের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া