সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৬ জানুয়ারী ২০২৫ ২২ : ৩৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ২০ জানুয়ারি দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এই মাসের প্রায় শেষ পর্যন্ত মার্কিন পতাকা অর্ধনমিত থাকবে। এমনকি ট্রাম্পের শপথ অনুষ্ঠানের দিনও হোয়াইট হাউস সহ সর্বত্র আমেরিকার জাতীয় পতালা অর্ধনতিত থাকবে! বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের এই ঘোষণায় চরম ক্ষুব্ধ হবু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
কেন মার্কিন পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত?
২৯ ডিসেম্বর প্রয়াত হয়েছেন আমেরিকায় প্রাক্তন প্রেসিডেন্ট জিমি কার্টার। ১০০ বছর বয়সে মৃত্যু হয তাঁর। প্রাক্তন প্রেসিডেন্টকে শ্রদ্ধা জানাতেই ৩০ দিনের জন্য পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটাই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রাক্তন প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদনের এক ঐতিহ্যবাহী প্রথা।
মার্কিন পতাকা কোড এবং এই পরিস্থিতিতে কীভাবে এটা কার্যকর?
বর্তমান বা প্রাক্তন প্রেসিডেন্টের মৃত্যু হলে দেশে এবং আন্তর্জাতিকভাবে ফেডারেল সরকারি ভবন, মার্কিন দূতাবাস, সামরিক ভবন এবং জাহাজের ক্ষেত্রে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নিয়ম রয়েছে।
পতাকা অর্ধনমিত করার নির্দেশ কার রয়েছে?
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, রাজ্যের গভর্নর এবং ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার মেয়র জাতীয় পতাকা অর্ধনমিত করার ঘোষণা করতে পারেন। এক্ষেত্রে প্রেসিডেন্ট জো বাইডেন এই নির্দেশ জারি করেছেন।
শপথের সময় মার্কিন পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্তে ট্রাম্পের প্রতিক্রিয়া-
"বাইডেনের এই ঘোষণায় ডেমোক্র্যাটরা সবাই খুব আনন্দ করছে। ওরা মনে করছে এটা খুব ভালো হয়েছে। বাস্তবে, তারা আমাদের দেশকে ভালোবাসে না, তারা শুধু নিজেদের নিয়ে চিন্তা করে। গত চার বছরে তারা আমাদের মহান আমেরিকার জন্য কী করেছে তা দেখুন। এই ঘোষণা আসলে বিশৃঙ্খলা সৃষ্টর জন্য! অর্ধমনিত পতাকায় শপথের অনুষ্ঠান কোনও আমেরিকানের পছন্দ নয়,কেউ এতে খুশি হতে পারেননি। ফের আমরা আমেরিকাকে মহান করে তুলব।"
ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প কি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে পদক্ষেপ করতে পারেন?
হ্যাঁ, তিনি তা পারেন। মার্কিন পতাকা কোডে এক্ষেত্রে ৩০ দিনের শোকের সময়কাল উল্লেখ থাকলেও তা বাধ্যতামূলক নয়। একবার ট্রাম্প দায়িত্ব গ্রহণ করলে, তিনি বাইডেনের জারি করা পতাকা অর্ধমনিত করার সিন্ধান্ত বদল করতে পারেন।
প্রেসিডেন্টের শপথের সময় পতাকা অর্ধনমিত রাখার ঐতিহাসিক নজির আছে?
হ্যাঁ, আছে। ১৯৭৩ সালের জানুয়ারিতে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি হ্যারি এস ট্রুম্যানের মৃত্যুর পর প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের দ্বিতীয়বার শপথের সময় পতাকা অর্ধনমিত ছিল। নিক্সনই পতাকা অর্ধমনিত করার নির্দেশ দিয়েছিলেন। তাঁর শপথের দিনও পতাকা অর্ধনমিত ছিল।
ট্রাম্র কি এর আগে পতাকা অর্ধমনিত করার নির্দেশ দিয়েছেন?
২০১৮ সালে, অ্যারিজোনা সিনেটর জন ম্যাককেনের মৃত্যুর পরে, প্রেসিডেন্ট ট্রাম্প ৩০ দিন পতাকা অর্ধনমিত রাখতে বলেছিলেন। কিন্তু এক সপ্তাহ পরে হোয়াইট হাউসের পতাকাগুলি পূর্ণ উচ্চতায় উত্তোলন করা হয়। এই পদক্ষেপ বিতর্কের জন্ম দিয়েছিল। তারপরই ফের পতাকা অর্ধনমিত করা হয়েছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?