রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ছত্তিশগড়ে নকশাল নাশকতা, বিস্ফোরণে উড়ল যৌথ বাহিনীর গাড়ি, নিহত অন্তত ৯

RD | ০৬ জানুয়ারী ২০২৫ ২২ : ০৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের বিজাপুরে নিরাপত্তা বাহিনীর একটি গাড়ি উড়িয়ে দিল নিষিদ্ধ নকশাল-দের সশস্ত্র বাহিনী। এই হামলায় অন্তত ৯ জন জওয়ান নিহত হয়েছেন।

গত কয়েকদিন ধরেই ছত্তিশগড়ের বিভিন্ন এলাকায় নকশালদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল যৌথ বাহিনী। সোমবার এই অভিযানের মধ্যেই হামলা চালাল নিষিদ্ধ সংগঠনটি। বিজাপুর জেলার পাহাড়-জঙ্গলঘেরা বেদ্রে-কুটরু রোডে যৌথ বাহিনী বোঝাই গাড়িতে বিস্ফোরণটি ঘটে। মাওবাদীদের পাতা ল্যান্ডমাইনের গাড়িটি পড়তেই তা উড়ে যায় ।ওই গাড়িটতে কমপক্ষে ২০ জন সেনা ছিল বলে জানা গিয়েছে। রবিবার অভিযানের পর গাড়িতে করে জওয়ানরা ফিরছিলেন।

ছত্তিশগড়ের উপ-মুখ্যমন্ত্রী অরুণ সাও নকশাল হামলার নিন্দা করেছেন এবং আশ্বাস দিয়েছেন যে নিরাপত্তা কর্মীদের আত্মত্যাগ বৃথা যাবে না। তিনি বলেছেন, "যখনই নকশালদের বিরুদ্ধে বড় অভিযান চালানো হয়, তারা এই ধরনের কাপুরুষের মত কাজ করে… ছত্তিশগড় সরকার নকশালবদের বিরুদ্ধে যে পদক্ষেপ করছে তা আরও জোরদার করবে। সরকার ভয় পাবে না বা মাথা নত করবে না, নকশালদের বিরুদ্ধে কঠোরতা অব্যাহত থাকবে।"

দিন কয়েক আগেই ছত্তিশগড়ের বস্তারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাঁচ নকশাল নিহত হয়েছিল। এরপরই গত শনিবার সন্ধ্যা থেকে নারায়ণপুর এবং দান্তেওয়াড়া জেলার সীমান্তে দক্ষিণ আবুজমাদের জঙ্গলে যৌথ বাহিনীর সহ্গে নকশালদের গুলির লড়াই চলে। সেই তেকেই পুলিশ ও সেনার যৌথ বাহিনী নকশাল বিরোধী অভিযানে বেরিয়েছিল।

রবিবার ৪ নকশালের দেহ উদ্ধার হয়। পরে আরও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই অভিযানের সময় দান্তেওয়াড়া ডিআরজি হেড কনস্টেবল সান্নু করম নিহত হন। এর আগে শুক্রবার, ছত্তিশগড়ের গড়িয়াবন্দ জেলার কান্দেশার গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে অন্তত ৩ জন নকশাল নিহত হয়। উদ্ধার করা হয় অস্ত্রও। সেই অভিযানের মধ্যেই প্রত্যাঘাত করল নিষিদ্ধ সংগঠনটি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া