রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | আতঙ্ক বাড়াচ্ছে এইচএমপিভি, কোভিডের চার বছর পর ফের লকডাউনের পথে ভারত? কী বলছে কেন্দ্র?

Kaushik Roy | ০৬ জানুয়ারী ২০২৫ ২২ : ০২Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরু, গুজরাটের পর এবার পশ্চিমবঙ্গ। ইতিমধ্যেই দেশের তিন রাজ্যে এইচএমপিভি ভাইরাসের সংক্রমণের খবর সামনে আসার পর সারা দেশে উদ্বেগ বাড়ছে। দেশের বহু জায়গাতেই মানুষ সদ্য করোনার প্রভাব কাটিয়ে উঠেছেন। দীর্ঘ লকডাউনের অর্থনৈতিক দিকে থেকে পিছিয়ে পড়েছিল ভারত। এর মধ্যে ফের নয়া ভাইরাসের খবর সামনে আসায় অনেকেই চিন্তিত এই সংক্রমণ কি আবার নতুন করে লকডাউন ডেকে আনবে? তবে, এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী লকডাউনের সম্ভাবনা কম। সরকার জানিয়েছে, এখনই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ভারতে এই ভাইরাসের সংক্রমণ চিনের সঙ্গে সম্পর্কিত নয়।

 

জানা গিয়েছে, ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে দেশের পরিস্থিতির দিকে নজর রেখে। সক্রিয় ভাবে কাজ করছেন কেন্দ্রের আধিকারিকরা। জনসাধারণকে সচেতন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র। তবে, এখনও পর্যন্ত এই সংক্রমণ বিশেষ করে দেখা গিয়েছে শিশুদের মধ্যে। সেক্ষেত্রে বড় আকারে এই ভাইরাসের প্রভাব ছড়িয়ে পড়লে বন্ধ রাখা হতে পারে স্কুল। যে সমস্ত এলাকায় সংক্রমণ বেশি ছড়াবে সেখানের স্কুলগুলিকে অনলাইন ক্লাস চালু করার পথে হাঁটতে হতে পারে। যাতে শিশুদের সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়।

 

কোভিডের পর থেকে বিভিন্ন ক্ষেত্রেই অনলাইন ক্লাসের পথে হেঁটেছে স্কুলগুলি। বর্তমানে উত্তর ভারতে প্রবল ঠাণ্ডার কারণে একাধিক স্কুল ছুটি ঘোষণা করেছে। আবার কিছু কিছু স্কুল অনলাইনে পড়াশোনা করাচ্ছে পড়ুয়াদের। তবে এইচএমপিভি সংক্রমণের খবর সামনে আসার পর এখনও কোনো সরকারি ঘোষণা হয়নি। ২০২০-২১ সালে কোভিড-১৯ মহামারির সময় ভারত লকডাউনের মুখোমুখি হয়েছিল। দু’বছর লকডাউনের পর পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হয়েছে। তবে এইচএমপিভি সংক্রমণের ক্ষেত্রে দেশ বর্তমানে অনেক বেশি প্রস্তুত। ফলে, নতুন করে লকডাউনের সম্ভাবনা একেবারেই কম এমনটাই খবর সূত্রে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া