বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ০৬ জানুয়ারী ২০২৫ ২১ : ৪৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরু, গুজরাটের পর এবার কলকাতা। শহরে এবার এইচএমপিভির থাবা। আক্রান্ত ছ’ মাসের শিশু। সূত্রের খবর তেমনটাই। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী, দিন কয়েক আগে বেশকিছু শারীরিক সমস্যা নিয়ে শিশু হাসপাতালে ভর্তি হলেও, এই মুহূর্তে সুস্থ রয়েছে শিশুটি। বেশ কয়েকমাস আগে ওই শিশুটি আক্রান্ত হয়েছিল বলে জানা গিয়েছে। শহরের একটি বেসরকারি হাসপাতালে চলে চিকিৎসা। ওই হাসপাতাল সূত্রে খবর, শিশুটির বয়স ছ' মাস। ওই হাসপাতালে বেশকিছু উপসর্গ নিয়ে ভর্তি হয় সে। তারপরেই চলে চিকিৎসা। বর্তমানে সম্পূর্ণ সুস্থ সে, তেমনটাই জানানো হয়েছে হাসপাতালের তরফে।
চিনে দাপিয়ে বেড়াচ্ছে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)। উপচে পড়ছে সে দেশের বহু হাসপাতাল। আক্রান্তদের বেশির ভাগই শিশু। এবার ভারতে এইচএমপিভি-তে আক্রান্তের সন্ধান মিলল। বেঙ্গালুরুতে একটি তিন মাসের ও একটি আট মাসের শিশুর দেহে এইচএমপিভি-র সন্ধান মিলেছে। একটি বেসরকারি হাসপাতালে শিশু দু'টির চিকিৎসা চলছে। সাম্প্রতিক সময়ে কোথাও ঘুরতে যায়নি বলে জানা গিয়েছে। তার কয়েকঘণ্টার মধ্যে গুজরাটেও এক শিশুর শরীরে এইচএমপিভি ভাইরাসের খোঁজ মেলে। অর্থাৎ, সোমবারেই জানা গেল, দেশে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা চার। আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গেই, লাফিয়ে বাড়ছে আতঙ্ক।
২০০১ সালে প্রথম আবিষ্কার হয় হিউম্যান মেটাপনিউমো ভাইরাস বা এইচএমপিভি। চিনে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। মূলত ১৪ বছর বয়সের নীচের শিশু এবং বয়স্করা এতে আক্রান্ত হচ্ছেন। ভাইরাসের প্রকোপে প্রচুর মানুষ হাসপাতালমুখী হচ্ছেন। গত বছর ৩২৪ জন এইচএমপিভি-তে আক্রান্ত হয়েছিলেন চিনে। ২০২৩ সালে সেই সংখ্যাটি ছিল ২২৫।
যদিও চিনের তরফ থেকে দাবি করা হয়েছে এইচএমপিভি নতুন কিছু নয়। এর উপসর্গ অনেকটা ইনফ্লুয়েঞ্জার মতো। এটিকে শুধুমাত্র ‘শীতকালীন সংক্রমণ’ বলেই ব্যাখ্যা করছে চিন। পাঁচ বছর বা তার চেয়ে কম বয়সী শিশু, সদ্যোজাত এবং ৬৫ বছরের উপরের বয়স্কদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। চিনে এইচএমপিভি-র পাশাপাশি, ইনফ্লুয়েঞ্জা এ, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড ১৯-এর উপদ্রব দেখা দিয়েছে। ভিড় এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে চিন সরকারের তরফ থেকে। মালয়েশিয়াতেও এইচএমপিভি উপসর্গের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে রোজ। সে দেশেরও সরকার জনগণকে সুরক্ষিত থাকার পরামর্শ দিয়েছে।
চিকিৎসকরা জানাচ্ছেন, ১৪ বছরের নিচের শিশুদের আক্রান্ত হওয়ার হার অনেক বেশি হলেও, মূলত পাঁচ বছরের নিচে বয়স যাদের, সেসব শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি পরিমাণে। এই রোগের চিকিৎসা বলতে মূলত সময় থাকতে সতর্কতা অবলম্বনের কথা বলছেন চিকিৎসকরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?