রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৬ জানুয়ারী ২০২৫ ২০ : ৫২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: মহানাটক তামিলনাড়ু বিধানসভায়। রাজ্যপালের সঙ্গে ডিএমকে সরকারের বিরোধ নতুন মাত্রা পেল।
রাজ্যপাল আর এন রবির অভিযোগ, অধিবেশনের সূচনায় রাজ্য সঙ্গীত পরিবেশনের পরই তাঁকে ভাষণ পাঠ করতে বলা হয়েছিল। জাতীয় সঙ্গীত বাজানোই হয়নি। বিষয়টি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনকে বললেও তিনি কর্ণপাত করেননি। যা জাতীয় সঙ্গীতের অবমাননা বলেই মনে করেন রাজ্যপাল। এরপরই রাজ্যপাল অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন।
রাজভবনের তরফে এক বিবৃতি জানানো হয়েছে যে, রাজ্যপাল বিধানসভায় পৌঁছানোর পরে, জাতীয় সঙ্গীতের পরিবর্তে কেবলমাত্র রাজ্য সঙ্গীত 'তামিল তাই ভাজথু' পরিবেশন করা হয়েছিল। যা সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি "নির্লজ্জ অসম্মান"। তাই রাজ্যপাল আর এন রবি "গভীর যন্ত্রণা" নিয়ে অধিবেশন ছেড়ে চলে গিয়েছেন।
এর পাল্টা মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন রাজ্যপালের নিন্দা করেছেন। তাঁর দাবি, "রাজ্যপাল আর এন রবি সংবিধান লংঘন করার রীতি তৈরি করেছেন।" এছাড়াও, তিনি রবির ক্রিয়াকলাপকে "শিশুসুলভ" বলেছেন।
অফিসিয়াল এক্স হ্যান্ডেল পোস্টে স্ট্যালিন লিখেছেন: "সংবিধান অনুসারে, বিধানসভার সূচনায় সরকার কর্তৃক প্রদত্ত ভাষণটি রাজ্যপাল পাঠ করে থাকেন। এটাই প্রথা। কিন্তু রাজ্যপাল আর এন রবি আরও একবার সেই প্রথা লংঘন করেছেন। যা রাজ্যপালের পক্ষে শিশুসুলভ। এই রাজ্যপালই গত বছর তাঁর ভাষণ সম্পাদনা করে পড়েছিলেন, আর এবার আর সেটা পড়লেনই না।"
"যে ব্যক্তি তাঁদের রাজনৈতিক ও আইনগত দায়িত্ব পালন করতে অনিচ্ছুক, কেন তিনি দায়িত্বে থাকবেন?" এক্স হ্যান্ডেলে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন।
রাজ্যপাল অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করায় অধিবেশনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। বাজেট অধিবেশন রাজ্যপালের সূচনা করার কথা। কিন্তু তিনি যেহেতু বাজেট ভাষণ পাঠ না করেই বেরিয়ে যান তাই অনিশ্চয়তা তৈরি হতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?