মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ জানুয়ারী ২০২৫ ২০ : ২৯Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: বছর পাঁচেকের বিরতি। ফের আতঙ্কের ছায়া? সেই লকডাউন? ফিরে আসবে দু:স্বপ্নের অতীত? নেপথ্যে হিউম্যান মেটানিউমোভাইরাস (সংক্ষেপে এইচএমভিপি ভাইরাস)। চিনে ক্রমশ লাফিয়ে বাড়চ্ছে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা। ভারতেও সোমবার সকালে আট মাসের এবং তিন মাসের দুই শিশুর শরীরে এই ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। যা চিন্তার ভাঁজ ফেলেছে। যদিও চিনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে বেঙ্গালুরুতে এইচএমপি ভাইরাসের সংক্রমণের কোনও যোগ নেই বলে জানিয়েছে কেন্দ্র। কিন্তু আমজনতার মনে তিন বছর আগের কোভিড ১৯-এর আতঙ্ক এখনও পিছু ছাড়েনি। তাই এইচএমপিভি ভাইরাস নিয়েও ক্রমশ বাড়ছে উদ্বেগ, উৎকন্ঠা। কিন্তু সত্যি কি নয়া ত্রাস এই ভাইরাস? এইচএমপিভি ভাইরাসের উপসর্গ, সতর্কতা অবলম্বন সহ যাবতীয় বিষয়ে বিশদে জানালেন ন্যাশনাল অ্যালার্জি অ্যাজমা, ব্রঙ্কাইটিস ইনস্টিটিউটের মেডিক্যাল ডিরেক্টর ডাঃ আলোক গোপাল ঘোষাল ।
কতটা আতঙ্কের এইচএমপিভি ভাইরাস?
বিশিষ্ট চিকিৎসক জানিয়েছেন, এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। হিউম্যান মেটানিউমোভাইরাস এবারই প্রথম নয়। আগে ২০০১ সালে চিহ্নিত হয়েছিল। এর কোনও মিউটেশন হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। তবে গত ৫০ বছর ধরে এই ভাইরাসের অস্তিত্ব মানব সভ্যতাতে রয়েছে। চিনে যেহেতু কোভিড ১৯ আগে দেখা গিয়েছিল আর চিনেই এই ভাইরাসের উপদ্রবও শুরু হয়েছে, তাই খানিকটা আতঙ্ক ছড়িয়েছে। যদিও চিন জানিয়েছে, এটা মরশুমি প্রকোপ। মহামারী ঘোষণার মতো জায়গায় আসেনি। কোভিড ১৯ একেবারে অন্য ধরনের ভাইরাস ছিল।
উপসর্গ কী কী
ডাঃ আলোক গোপাল ঘোষাল জানিয়েছেন, আমাদের শরীরে কম-বেশি সব ভাইরাসের উপস্থিতি একইভাবে প্রকট হয়। ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু-এর যে সব উপসর্গ থাকে এইচএমপিভি ভাইরাসে আক্রান্ত হলেও সেগুলি দেখা যায়। যেমন গলা ব্যথা, সর্দি-কাশি, মাথা ব্যথা, গা-হাত-পা ব্যথা, জ্বর, বুকে সাঁই সাঁই শব্দ, দুর্বলতা হতে পারে।
কখন বাড়বাড়ন্ত
ডাঃ ঘোষালের কথায়, বেশিরভাগ ভাইরাসই মরশুম বদলের সময়ে বিশেষত শীতকালে মাথাচাড়া দেয়। বায়ুদূষণ বা বাতাসের ধরন পরিবর্তন হওয়ার কারণেই শীতকালে এদের প্রকোপ বাড়ে। কখনও কখনও শরৎকালেও প্রকট হয়। এইচএমপিভি ভাইরাসের ক্ষেত্রেও তাই হয়েছে।
কাদের বিপদ
চিকিৎসক জানিয়েছেন, শিশু এবং বয়স্কদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি রয়েছে। তবে চিন্তার কিছু নেই। বিশেষত স্কুলে বাচ্চারা একসঙ্গে থাকার সময়ে ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
সতর্ক হওয়া জরুরি
আতঙ্কের বিষয় না হলেও সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। কোভিড আমাদের যে শিক্ষা দিয়েছিল, যা আমরা এই কয়েকদিনে ভুলে যাচ্ছিলাম। তা আবার মনে করার সময় এসেছে। চিকিৎসকের কথায়, যা যা মেনে চলা উচিত-
স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকতে হবে। সাধারণত হাঁচি কাশির মাধ্যমে এই ভাইরাস ছড়ায়। এছাড়া সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এলেও ছড়াতে পারে। কোথাও হাত দিলে অবশ্যই হাত ধুয়ে মুখে, চোখে হাত দিন।
বাইরে বেরলে মাস্ক ব্যবহার করতে হবে।
হাঁচি, কাশির সময় রুমাল দিয়ে মুখ ঢেকে নিন।
ধূমপান ত্যাগ করুন।
বাচ্চাদের সর্দিকাশি হলে স্কুলে না পাঠানোই শ্রেয়। শিশু ও বয়স্ক উভয়ের শরীরে কোনও উপসর্গ দেখা দিলে, বিশেষত শ্বাসকষ্টজনিত সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?