রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ০৬ জানুয়ারী ২০২৫ ২০ : ০৩Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: চিনে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)-এ আক্রান্তের সংখ্যা। মালয়েশিয়াতেও ছড়িয়েছে এই রোগ। তা নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। ভারতেও দু'টি শিশু আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। তার পরেই বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্রীয় সরকারের সংস্থা ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ’ (আইসিএমআর)।
সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ''ভারত-সহ অন্যান্য দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এইচএমপিভি-এর সঙ্গে সম্পর্কিত শ্বাসকষ্টজনিত রোগের ঘটনা বিভিন্ন দেশ থেকে পাওয়া যাচ্ছে। দেশে এখনও পর্যন্ত ইনফ্লুয়েঞ্জার মতো রোগ বা গুরুতর তীব্র শ্বাসযন্ত্রের সমস্যার ঘটনা অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়নি।''
সোমবারই বেঙ্গালুরুতে এইচএমপিভি-তে আক্রান্ত দুই শিশুর হদিশ মিলেছে। একটি তিন মাসের শিশুকন্যা এবং একটি আট মাসের শিশু। তিন মাসের শিশুটিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। অপর শিশুটি এখনও চিকিৎসাধীন। দু'টি ঘটনাই ধরা পড়েছে বেঙ্গালুরুর ব্যাপটিস্ট হাসপাতালে। দু'টি বাচ্চার কেউই সাম্প্রতিক সময়ে বিদেশভ্রমণে যায়নি।
দেশে এইচএমপিভি-র পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র সঙ্গে যৌথভাবে একটি কমিটি গঠন করা হয়েছে। আইসিএমআর সারা বছর এই দিকে নজর রাখবে বলে জানানো হয়েছে। কর্নাটক এবং মহারাষ্ট্র সরকার ইতিমধ্যেই এইচএমপিভি নিয়ে নির্দেশিকা জারি করেছে। কেরল সরকার গর্ভবতী মহিলাদের মাস্ক পরার পরামর্শ দিয়েছে। কেন্দ্রের তরফ থেকে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শও দিয়েছে।
২০০১ সালে প্রথম আবিষ্কার হয় হিউম্যান মেটাপনিউমো ভাইরাস বা এইচএমপিভি। চিনে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। মূলত ১৪ বছর বয়সের নীচের শিশু এবং বয়স্করা এতে আক্রান্ত হচ্ছেন। ভাইরাসের প্রকোপে প্রচুর মানুষ হাসপাতালমুখী হচ্ছেন। গত বছর ৩২৪ জন এইচএমপিভি-তে আক্রান্ত হয়েছিলেন চিনে। ২০২৩ সালে সেই সংখ্যাটি ছিল ২২৫। যদিও চিনের তরফ থেকে দাবি করা হয়েছে এইচএমপিভি নতুন কিছু নয়। এর উপসর্গ অনেকটা ইনফ্লুয়েঞ্জার মতো। এটিকে শুধুমাত্র ‘শীতকালীন সংক্রমণ’ বলেই ব্যাখ্যা করছে চিন। ভিড় এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে চিন সরকারের তরফ থেকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?