শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

One arrested by Rajarhat Police over cyber fraud gnr

কলকাতা | ডেটিং অ্যাপে মহিলা সেজে প্রতারণা! ব্ল্যাকমেল করে টাকা হাতানোর অভিযোগ, রাজারহাট পুলিশের হাতে গ্রেপ্তার যুবক

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৬ জানুয়ারী ২০২৫ ১৮ : ৫২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ডেটিং অ্যাপের মাধ্যমে মহিলাদের গলায় ফোন ও ভিডিও কল করে প্রতারণা ও ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। এক যুবকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করেছে রাজারহাট থানার পুলিশ। 

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ ওয়াসিম আলি। তিনি রাজারহাট থানা এলাকার রাইগাছির বাসিন্দা। গত ৩ জানুয়ারি রাজারহাট থানায় কলকাতার বাসিন্দা এক যুবক অভিযোগ দায়ের করেন যে, ডেটিং অ্যাপের মাধ্যমে তাঁর একটি মেয়ের সঙ্গে আলাপ হয়। এরপর ওই যুবতী অভিযোগকারীকে রাজারহাট এলাকায় ডাকে। দেখা করতে এসে ওই যুবককে ভয় দেখিয়ে তাঁর কাছ থেকে প্রায় ২৮ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। যুবকের অভিযোগের ভিত্তিতে রাজারহাট থানার পুলিশ তদন্ত শুরু করে। 

তদন্তে দেখা যায় ওই মহিলাকন্ঠী একজন যুবক। রাজারহাট থানা এলাকারই বাসিন্দা। তাঁকে আটক করে জিজ্ঞাসবাদ শুরু করা হয়। জেরায় পুলিশ জানতে পারে, অভিযুক্ত যুবক মহিলাদের গলায় ফোন করে ও মহিলা সেজে প্রতারণা ও ব্ল্যাকমেল করতেন। গত দু'বছর ধরে এই কীর্তিকলাপ করে আসছিলেন। তদন্ত দেখা গিয়েছে তাঁর হাতে অনেকেই প্রতারিত হয়েছেন। ডেটিং অ্যাপে ভুয়ো প্রোফাইল তৈরি করে বেশ কিছু নম্বর জোগাড় করে তাঁদের সাথে আলাপ জমাতেন। কখনও ফোন করে বা ভিডিও কলের মাধ্যমে। 

রবিবার অভিযুক্ত যুবকের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু মেকআপের সামগ্রী এবং পরচুলা উদ্ধার করা হয়েছে। ভিডিও কলের স্কিনশট নিয়ে ব্ল্যাকমেল করা হত। ইতিমধ্যেই ওই যুবকের সঙ্গে বেঙ্গালুরুর যোগ পাওয়া গিয়েছে। সেখানকার কয়েক জনকেও একই ভাবে প্রতারিত করেছেন ধৃত যুবক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া