রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৬ জানুয়ারী ২০২৫ ১৮ : ২৭Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: চিনে দাপট দেখাতে শুরু করেছে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)। এই ভাইরাসের প্রধান উপসর্গ সর্দি–কাশি। চিনে প্রথম করোনা ভাইরাস দাপট দেখাতে শুরু করেছিল। তারপর গোটা বিশ্বে তা ছড়িয়ে পড়ে। এই ভাইরাসও কী সেভাবেই ছড়িয়ে পড়বে? আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই ভারত সহ বিশ্বের একাধিক দেশে এই ভাইরাসে আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে।
সূত্রের খবর, চিনে দ্রুত হারে বাড়ছে এইচএমপিভি ভাইরাস। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ভিডিও এবং ছবিতে দেখা গেছে, চিনের হাসপাতালগুলিতে রোগীদের ভিড় বাড়ছে। দাবি করা হচ্ছে, চিন নাকি ইতিমধ্যেই জরুরি অবস্থা ঘোষণা করেছে। যদিও বেজিং বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে এরকম কোনও ঘোষণা করা হয়নি। এই ভাইরাসে আক্রান্তদের কোভিডের উপসর্গও দেখা দিতে পারে বলে বিশেষজ্ঞরা বলছেন। যদিও চিনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘এটা শীতকালীন রোগ। প্রতি বছরই এই রোগের প্রাদুর্ভাব দেখা যায়।’ বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, র পর্যটকদের আসতে কোনও সমস্যা নেই।
এদিকে চিনের পর মালয়েশিয়াতেও এই ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলেছে। ২০২৪ সালে নাকি ৩২৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার আগের বছর সংখ্যাটা ছিল ২২৫। মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রক ইতিমধ্যেই এই ভাইরাসের বিরুদ্ধে দেশবাসীকে প্রতিরোধ গড়ে তুলতে বলেছেন। বলা হয়েছে, বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে। মুখে মাস্ক পরতে হবে। কাশি ও হাঁচির সময় মুখ ও নাক ঢেকে রাখতে হবে।
হংকংয়েও এই ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলেছে। তবে জাপানে এখনও এই ভাইরাস থাবা বসাতে পারেনি। পরিস্থিতির উপর নজর রাখছে জাপান প্রশাসন। তবে এই শীতে জাপানে ইনফ্লুয়েঞ্জার দাপট বেড়েছে।
ভারতে এখনও অবধি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন দু’জন। তবে ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, এটা কোনও অপরিচিত ভাইরাস নয়। এই ভাইরাস সাধারণত ইনফ্লুয়েজ্ঞার বাহক। ভারতীয় স্বাস্থ্য মন্ত্রক ইতিমধ্যেই দেশবাসীকে সাবধানতা অবলম্বন করার কথা বলেছে। গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?