রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Prashant Kishore arrested by police over BPSC Question Leak protest in Patna gnr

দেশ | পাটনা থেকে গ্রেপ্তার প্রশান্ত কিশোর, আমরণ অনশনের মঞ্চ থেকে তুলে নিয়ে গেল পুলিশ

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৬ জানুয়ারী ২০২৫ ১৭ : ২২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) পরীক্ষায় অনিয়মের অভিযোগে পাটনার গান্ধী ময়দানে আমরণ অনশনে বসেছিলেন জন সুরজ দলের নেতা প্রশান্ত কিশোর। সোমবার ভোরে তাঁকে সেখান থেকে তুলে নিয়ে যায় পুলিশ। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বিপিএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি তুলেছেন পরীক্ষার্থীরা। তাঁদের পাশে দাঁড়িয়ে ২ জানুয়ারি থেকে আমরণ অনশনে বসেন প্রশান্ত। জেলাশাসক জানিয়েছেন, তাঁকে আদালতে হাজির করানো হবে।

সোমবার ভোরে একটি অ্যাম্বুলেন্সে তুলে ধর্নাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এর পরেই জন সুরজ দলের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে পুলিশের। দলের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, পুলিশ প্রশান্ত কিশোরকে গান্ধী ময়দান থেকে তুলে নিয়ে গিয়ে তাঁর অনশন ভাঙার চেষ্টা করছে। তাঁকে এমসে নিয়ে যাওয়া হয়েছে। অনশন ভাঙার প্রচেষ্টা বিফল হওয়ার পর তাঁকে নতুন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। এমসের বাইরে প্রশান্তের অনুরাগীদের উপর লাঠিচার্জ করা হয়েছে বলে অভিযোগ দলের। 

বিপিএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তুলেছেন চাকরিপ্রার্থীদের একাংশ। পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি তোলা হয়েছে। যদিও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অস্বীকার করেছে কমিশন। একাধিক ভিডিওতে দেখা গিয়েছে প্রতিবাদী পরীক্ষার্থীদের বলপূর্বক সরিয়ে দিচ্ছে পুলিশ প্রশাসন। প্রশ্নফাঁসের অভিযোগে প্রথম দিন থেকে সরব পিকে। তাঁর অভিযোগ, দীর্ঘ দিন ধরেই বিহারের চাকরির পরীক্ষাগুলিতে কারচুপি চলছে। কিন্তু সরকার নিরুত্তাপ। 

আন্দোলন পর্বের প্রথম থেকেই পিকে-র নিশানায় রয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আগামী ৭ জানুয়ারি জন সুরজ দল হাই কোর্টে আপিল করবে বলে জানিয়েছেন প্রশান্ত।  ২ জানুয়ারি থেকে গান্ধী ময়দানে অনশন শুরু করেছেন তিনি। প্রশান্ত জানিয়েছেন, বিহার সরকার তাঁদের দাবি না মানলে আমরণ অনশন চালিয়ে যাবেন। সোমবার অনশনের পঞ্চম দিনে তাঁকে গ্রেপ্তার করল পুলিশ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া