সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Tourists get stuck in frozen lake in Arunachal Pradesh, Union Minister Kiren Rijiju shares video

দেশ | বরফজমা হ্রদের উপর হাঁটতে গিয়ে বিপত্তি, জলে পড়ে গেলেন পর্যটক, তারপর কী হল, দেখুন ভিডিও

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৬ জানুয়ারী ২০২৫ ১৪ : ৪৯Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রচন্ড ঠান্ডায় হ্রদের জল জমে গিয়েছিল। হ্রদের উপরে জমা সেই বরফের উপর দিয়ে হাঁটতে গিয়েই বিপত্তি। পায়ের চাপে আচমকাই বরফের আস্তরণ ভেঙে যায় এবং জলে পড়ে যান কয়েকজন পর্যটক। এই ঘটনায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটকদের মধ্যে। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত মানুষজনের উপস্থিত বুদ্ধির দৌলতে রক্ষা পেলেন সকলে। 

ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের বিখ্যাত পর্যটনস্থল সেলা পাসে। শীতের মরসুমে পর্যটকদের বেশ পছন্দের জায়গা এটি। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে, চার জন পর্যটক হাড় কাঁপানো ঠাণ্ডা জলে আটকে রয়েছেন এবং সাহায্যের জন্য চিৎকার করছেন। দু'জন মহিলাও ছিলেন তাঁর মধ্যে। আটকে পড়া পর্যটকদের আর্তি শুনে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন। বাঁশ এবং দড়ির সাহায্যে একে একে সব পর্যটকদের জল থেকে তুলে আনতে সক্ষম হন তাঁরা। 

কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ঘটনাটির ভিডিও নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে শেয়ার করেছেন। সকল পর্যটকদের কাছে তাঁর আর্জি, জমে যাওয়া হ্রদে হাঁটতে হলে অভিজ্ঞ লোকদের সাথে হাঁটুন। বরফ জমা পিচ্ছিল রাস্তায় সাবধানে গাড়ি চালান। তুষারপাত সম্পর্কে সচেতন হন। প্রবল ঠাণ্ডায় গরম কাপড় পরুন। শীত উপভোগ করুন। আপনার নিরাপত্তা গুরুত্বপূর্ণ।

ভিডিওটি ইনস্টাগ্রামেও ভাইরাল হয়েছে। বরফের উপর হাঁটার বিপদ সম্পর্কে সচেতনতা তৈরি করেছে ভিডিওটি। একটি ছবি তোলার জন্য ঝুঁকি নেওয়ার চেয়ে নিরাপদে ঘোরার পরামর্শ দিয়েছেন অনেকে। স্থানীয় প্রশাসনও সকল পর্যটকের সুরক্ষাবিধি মেনে চলার পরামর্শ দিয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া