সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৬ জানুয়ারী ২০২৫ ১৪ : ০৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল দুই বিজেপি নেতার। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ওড়িশার সম্বলপুরে। এই দুর্ঘটনায় আরও দু'জন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। এটি নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা তা খতিয়ে দেখছে সম্বলপুর থানার পুলিশ।
দুর্ঘটনায় মৃত দুই বিজেপি নেতা হলেন দেবেন্দ্র নায়ক এবং মুরলীধর ছুরিয়া। দেবেন্দ্র গোশালার মণ্ডল প্রেসিডেন্ট এবং মুরলীধর দলেরই কর্মী। দু'জনেই রেঙ্গালিয়ার প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা নৌরি নায়কের ঘনিষ্ঠ। পুলিশ সূত্রে খবর, শনিবার রাত দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। গাড়িটিতে মোট ছয় জন ছিলেন। সকলেই ভুবনেশ্বর থেকে ফিরছিলেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু'জন। এই মুহূর্তে সম্বলপুরে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আহতদের সঙ্গে গিয়ে তিনি হাসপাতালে দেখা করেন।
আহতদের একজনের বয়ান অনুযায়ী, তাঁদের গাড়িটিকে একই ট্রাক তিনবার ধাক্কা মেরেছে তার ফলেই এই দুর্ঘটনা। তিনি বলেন, ''প্রথমে ট্রাকটি সাইড থেকে ধাক্কা মারে। কিছুক্ষণ পরেই পিছন থেকে আরও একবার। আমরা বুঝতে পারি ইচ্ছাকৃত ধাক্কা মারা হচ্ছে। সেই জন্য রাস্তা বদলে গ্রামের পথে গাড়ি ছোটানো হয়। ট্রাকটিও পথ পরিবর্তন করে গ্রামের রাস্তা ধরে। এর পর তৃতীয়বার ধাক্কা মারে এবং আমাদের গাড়িটি উল্টে যায়।'' তিনি আরও বলেন, ''ভুল করে কেউ একটি গাড়িকে একবার ধাক্কা দিতে পারে, তিনবার নয়।''
ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। চালককেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ট্রাকটিতে করে ফ্লাই অ্যাশ নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। সম্বলপুর থানার এসপি মুকেশ কুমার ভামু বলেন, ''দেবেন্দ্র নায়েকের ছেলের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। ইচ্ছাকৃত এই দুর্ঘটনা ঘটানো হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।''
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?