সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | একেই বলে শিকড়ের টান! ছেড়ে যাওয়া গর্ভধারিনীর সন্ধানে স্পেন থেকে ভুবনেশ্বরে এলেন কিশোরী স্নেহা

RD | ০৫ জানুয়ারী ২০২৫ ০১ : ৩১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: স্প্যানিশ নাগরিক স্নেহা। সম্প্রতি জন্মদাত্রী মাকে খুঁজতে সুদূর স্পেন থেকে ভারতে এসেছেন ২১ বছরের এই কিশোরী। আজ থেকে প্রায় ২০ বছর আগের কথা। স্নেহা ও তাঁর ভাইকে ছেড়ে তাঁদের অন্যত্র চলে যান। এরপর তাঁদের দু'জনকে দত্তর নেন স্প্যানিশ দম্পতি। সে দেশেই তাঁদের বেড়ে ওঠা, পড়াশুনো। কিন্তু, তাঁদের জন্মদাত্রী মা কে? এই প্রশ্ন সবসময় ওই কিশোরীর মনে উঁকি মারে। শিকড়ের খোঁজে তাই স্নেহা ও তাঁর ভাই সমুর এবার এ দেশে আসা। 

হন্যে হয়ে খুঁজছেন নিজের জন্মদাত্রীকে। স্নেহা-সমু কী তাঁদের গর্ভধারিনীকে খুঁজে পেলেন?

স্পেনে শিশুদের নিয়ে গবেষণা করছেন স্নেহা। সেকান থেকেই তাঁর নিজের জন্মদাত্রী মা-কে খুঁজে বার করার আগ্রহ। এ কাজে এই ভাই-বোনকে সহায়তা করছেন তাঁদের পালক বাবা-মা গেমা ভিদাল ও জুয়ান শো। ২০১০ সালে স্নেহা ও তাঁর ভাইকে ভুবনেশ্বরের একটি অনাথ আশ্রম থেকে দত্তক নিয়েছিলেন গেমা ও জুয়ান। সেই সময়ই তাঁরা জানতে পেরেছিলেন যে, বনলতা দাস ছেলে-মেয়েকে ২০০৫ সালে ছেড়ে অন্যত্র চলে গিয়েছেন।  

স্নেহা বলেছেন, "স্পেন থেকে ভুবনেশ্বরে আমার আসারর উদ্দেশ্য হল আমার জন্মদাত্রী মা-কে খুঁজে বের করা। আমি তাঁকে খুঁজে পেতে এবং তাঁর সঙ্গে দেখা করতে চাই। কঠিন হলেও আমি এ সবের জন্য সম্পূর্ণ প্রস্তুত।" তাঁকে ছেড়ে যাওয়ার জন্য কি তাংর জন্মদাত্রীকে বকাঝকা করবেন? স্নেহা তখন চুপ ছিলেন। 

এর আগে স্পেনের জারাগোজা শহরের যোগ শিক্ষক তথা পালক মা গেমার সঙ্গে স্নেহা গত বছরের ১৯ ডিসেম্বর ভুবনেশ্বরে এসেছিলেন এবং তাঁরা একটি হোটেলে ছিলেন। তখন সমু অবশ্য স্পেনে কিছু কাজে ব্যস্ত থাকায় আসতে পারেননি। সেবার খোঁজাখুঁজি সত্ত্বেও বনলতার সন্ধান পাননি স্নেহা। আগামী সোমবারের মধ্যে জন্মদাত্রীকে মাকে খুঁজে না পেলে ফের মার্চে আসবেন তাঁরা। সেবার বেশিদিন থাকবেন। গেমার কথায়, "আমাদের স্পেনে ফিরে যেতে হবে কারণ স্নেহা একটি প্রশিক্ষণ প্রোগ্রামে যোগ দিয়েছে যা বন্ধ করা উচিত নয়। যদি আমরা আগামী ২৪ ঘন্টার মধ্যে বনলতাকে না পাই, আমরা মার্চ মাসে ভুবনেশ্বরে ফিরে আসব।"  

বনলতা ২০০৫ সালে ভুবনেশ্বরের নয়াপল্লী এলাকায় তাঁদের ভাড়া বাড়িতে স্নেহা ও সোমুকে ছেড়ে চলে গিয়েছিলেন। বনলতার স্বামী সন্তোষ একটি বেসরকারি সংস্থায় বাবুর্চি হিসেবে কাজ করতেন। সে আগেই বনলতাকে ছেড়ে চলে গিয়েছিলেন। শিশু স্নেহা ও সমুর অবস্থা দেখে বাড়ির মালিক পরে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাদের অনাথ আশ্রমে থাকার ব্যবস্থা করে।   

২০১০ সালে স্নেহা ও সমুকে স্যানিশ দম্পতি দত্তক নেওয়ার পর গেমা বলেছিলেন, "স্নেহা খুব দায়িত্বশীল এবং শিক্ষিত। সে আমাদের বাড়ির আনন্দ। সে আমাদের জীবন।" গেমা আস্তে আস্তে স্নেহা এবং সমুকে ওড়িশায় তাঁদের শিকড় সম্পর্কে জানিয়েছিলেন। গেমার কথায়, "স্নেহা সুশিক্ষিত এবং গবেষণা করছেন, সে তার জন্মদাত্রী মাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছে। আমি ওকে সহায়তা করছি। এটা আমার কর্তব্য।" 

ভুবনেশ্বরে এই খোঁজের সময়, গেমা এবং স্নেহা- রমাদেবী মহিলা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সুধা মিশ্রের সঙ্গে দেখা করেন, যিনি সন্তোষ ও বনলতার নাম খুঁজে বের করতে সাহায্য করেছিলেন। এরপর শহরের পুলিশ কমিশনার দেব দত্ত সিংয়ের সঙ্গে দেখা করেন তাঁরা। এই পুলিশ কর্তাই, বনলতা দাস এবং সন্তোষ দাসকে খুঁজতে দুই পুলিশ কর্মী অঞ্জলি ছোটরে এবং গঙ্গাধর প্রধানকে দায়িত্ব দিয়েছিলেন। ইন্সপেক্টর অঞ্জলি ছোটরে বলেন, "আমরা জানতে পেরেছি যে, বনলতা দাস এবং সন্তোষ কটক জেলার বাদাম্বা-নরসিংহপুর এলাকার বাসিন্দা। আমরা তাঁদের খোঁজে স্থানীয় পুলিশ এবং পঞ্চায়েত কর্তাদের বলেছি।"

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া