মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ০৫ জানুয়ারী ২০২৫ ২৩ : ৪৪Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ পাকা হোক বা কাঁচা, পেঁপে শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি সবজি। পেটের নানা সমস্যার সমাধান করতে পারে এটি। তাই সারা বছরই পেঁপে খাওয়ার পরামর্শ দেন অনেকে। কিন্তু পেঁপের পাতাও যে সমানভাবে উপকারি তা কিন্তু অনেকেরই অজানা।
পেঁপে পাতারও আছে বহু গুণ। তবে পেঁপে পাতা কীভাবে খাওয়া যায়, সেটি গুরুত্বপূর্ণ। নিয়ম মেনে খেলে, বহু ধরনের রোগ সেরে যায় বা প্রতিহত হতে পারে। পেঁপে পাতায় কিছু জীবাণু থাকতে পারে। তাই প্রথমে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এই পাতা। জল থেকে তুলে ব্লেন্ডারে দিয়ে রস করে নিন। ছেঁকে খেতে পারেন। আগেকার যুগের মতো থেঁতো করে বানিয়েও খাওয়া যায়।
পেঁপে পাতার রস গ্যাস, পেট ফোলাভাব এবং বুকজ্বালা-সহ নানা ধরনের পেটের সমস্যা কমাতে পারে। এছাড়াও, পেঁপে পাতায় ফাইবার এবং প্যাপেইন নামক উপাদান রয়েছে। এটি হজমের উন্নতিতে সাহায্য করে। তাজা পেঁপে পাতার নির্যাস অন্ত্রের নানা ধরনের সংক্রমণ কমাতে সাহায্য করে। বিশেষ করে ডেঙ্গি জাতীয় অসুখে ক্ষেত্রে যে ধরনের সমস্যা হয়, সেগুলি আটকাতে দারুণ কাজ করে পেঁপে পাতার রস। জ্বর, ক্লান্তি, মাথাব্যথা, বমি বমি ভাব, বমি এবং ত্বকের প্রদাহের মতো উপসর্গগুলিকেও নিয়ন্ত্রণ করে এই রস। এমনকী যখন রক্তে প্লেটলেটের মাত্রা কম যায়, তখন পেঁপে পাতার রস খেলে প্লেটলেটের মাত্রা বাড়তে পারে।
শরীরের ভিতরের এবং বাইরের প্রদাহ কমাতে দারুণ সাহায্য করে পেঁপে পাতার রস। যাঁদের গাঁটে ব্যথার মতো সমস্যা আছে, তাঁরা যদি নিয়মিত পেঁপে পাতার রস খান, তাহলে কমে যেতে পারে এই ব্যথা। পেঁপে পাতার বেশ কিছু উপাদান ক্যান্সারের কোষের বৃদ্ধি আটকাতে পারে বলে মনে করেন অনেকে। বিশেষ করে প্রস্টেট এবং স্তনের ক্যান্সারের ক্ষেত্রে এই রস দারুণ কাজ করতে পারে বলে অনেকেরই মত।
পেঁপে পাতা হল ডায়েটারি ফাইবারের সমৃদ্ধ উৎস। ফাইবার ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। শীতকালে ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই ছিপছিপে থাকতে ভরসা রাখা যায় এই পাতায়। ওজন নিয়ন্ত্রণে রাখা ছা়ড়াও পেঁপে পাতায় থাকা ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। ভোজনরসিক বাঙালি পেটের সমস্যা হলেই ভরসা রাখে ওষুধে। তবে শীতকালে এই ধরনের ওষুধ যত কম খাওয়া যায়, ততই ভাল বলে মনে করেন চিকিৎসকেরা। ঠান্ডায় পেটের সমস্যা থেকে দূরে থাকতে বরং ভরসা হতে পারে পেঁপে পাতা। পেটের গোলমাল কমাতে পেঁপে পাতার জুড়ি মেলা ভার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?