সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | হাড়-হিম দেব-প্রথা, নীচে গভীর খাদ, দড়ির উপর ব্য়ালেন্স করে এগোচ্ছেন ভক্ত!

RD | ০৫ জানুয়ারী ২০২৫ ১৯ : ২৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: হিমাচল প্রদেশের উচ্চ সিমলার এক বিরল এবং প্রাচীন প্রথা 'ভুন্ডা মহাযজ্ঞ'। ৪০ বছর অন্তর এই প্রথা অনুষ্ঠিত হয়। মানুষের বিশ্বাস, দেবভূমির উপত্যকায় এই প্রথায় দেবতাদের একত্রিত করা হয়। চার দিনের ঐতিহ্যবাহী এই প্রথা এবার ২ জানুয়ারি থেকে শুরু হয়েছে। যা রবিবারই শেষ হবে।

ঐতিহ্যের সাক্ষী হতে সিমলার রোহরু মহকুমার প্রত্যন্ত গ্রাম দলগাঁওয়ে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। এই প্রথা শান্তি, সমৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য শিঙা এবং ঢাকের শব্দ সহ হয়ে থাকে। এই বিরল আচার দেখতে এবার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সহ প্রায় পাঁচ লক্ষ মানুষ। অনুষ্ঠান চলাকালীন প্রাণহানি ঠেকাতে এই বছর পদক্ষেপ করা হয়েছিল। সমস্ত অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। 

এই কঠিন প্রথায় এক পাহাড়ের মাথা থেকে অন্য পাহাড়ের শিখর পর্যন্ত একটি দড়ি টাঙানো থাকবে। যার নাম 'মুঞ্জি'। এই দড়ি দুর্গম ভূখণ্ডে জন্মানো ঘাস থেকে তৈরি করা হয়। ব্রহ্মচর্য এবং নীরবতার কঠোর আচার মেনে এই দড়ি তৈরি করেন বিশেষ 'জেদি' সম্প্রদায়ের একজন ব্যক্তি। 

'ভুন্ডা মহাযজ্ঞ'-এর একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে দেকা যাচ্ছে দড়ি ৬৫ বছরের এক বৃদ্ধ 'মিঞ্জি' দড়ি বেয়ে একপ্রান্ত থেকে অন্য দিতে যাচ্ছেন। এইভাবে প্রায় ১ কিমি পার করেন তিনি। এই সময় দড়ির নীচে শুধুই গভীর খাদ। যা এক অর্থে 'মৃত্যু উপত্যকা'। জানা গিয়েছে, প্রক্রিয়াটি আরও মসৃণ করতে দড়িটি তেলে ভিজিয়ে রাখা হয়েছিল। এ

ওই ব্যক্তি দড়িতে একদিক থেকে অন্যদিকে যাওয়ার সময় তা বেশ কয়েকজন ধরে রাখেন। সেই সময় ফস্কে গেলেই চরম পরিণতি হওয়ার আশঙ্কা থাকে। ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, নীচে পড়লেও যাতে মৃত্যু এড়ানো যায় তাই ওই ব্যক্তির শরীরজুড়ে তুলো মুড়ে দেওয়া হয়েছে। দড়ির নীচে জাল লাগিয়ে দেওয়া হয়েছে। আর ওই ব্যক্তি দড়ি ধরে ক্রমশ এগনোর চেষ্টা করছেন। 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া