বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | এলিয়ানরা কী বেছে নিল কেনিয়ার গ্রামকে, মহাকাশ থেকে কী বার্তা এল জানলে চমকে যাবেন

Sumit | ০৫ জানুয়ারী ২০২৫ ১৯ : ০০Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: আকাশ কী ভেঙে পড়েছে। কেনিয়ার মুকুকু গ্রামে এখন সেই চিন্তা করছেন গ্রামবাসীরা। কেনিয়ার পক্ষ থেকে বলা হয়েছে বুধবার তাদের এই গ্রামে আকাশ থেকে পড়েছে একটি বস্তু। এটি একটি ধাতু দিয়ে তৈরি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একটি লাল গরম বস্তু আকাশ থেকে তাদের গ্রামে এসে পড়েছে। তবে কী এটি এলিয়ানদের কোনও ইঙ্গিত। দেরি না করে তারা দ্রুত জাতীয় মহাকাশ সংস্থাকে খবর দেয়। 

 


মহাকাশ সংস্থার বিজ্ঞানীরা এসে সেটিকে পরীক্ষা করে দেখেন। তারাও মনে করছেন এটি মহাকাশের কোনও বস্তু যেটি এখানে এসে পড়েছে। কেনিয়া স্পেস এজেন্সি সেই বস্তুটিকে তাদের সঙ্গে নিয়ে গিয়েছে। এটি লম্বায় প্রায় ৮ ফুট। ওজন প্রায় ৫০০ কেজি। 


যে জায়গায় এই বস্তুটি পড়েছে সেখানে ঘিরে দেওয়া হয়েছে। কেউ যাতে সেখানে প্রবেশ না করতে পারে সেদিকেও কেনিয়া প্রশাসন কড়া নজর রাখছে। তবে মহাকাশ থেকে কোন বস্তু এখানে এসে পড়েছে সেটা নিয়ে ধন্ধে কেনিয়ার মহাকাশবিজ্ঞানীরা। 


যে আজব বস্তুটি এসেছে সেটিকে দেখলে গোলাকার। পুরোটাই ধাতুর তৈরি। ২.৫ মিটার গোলাকার জিনিস সেটি। ওজন প্রায় ৫০০ কেজি। অনেকে অনুমান করছেন এটি কোনও রকেটের অংশ হতে পারে যেটি মহাকাশ থেকে পৃথিবীতে এসে পড়েছে। তবে যতক্ষণ না পর্যন্ত এবিষয়ে সঠিক প্রমাণ মিলছে ততক্ষণ পর্যন্ত কিছু বলতে নারাজ কেউই। 


আবার অনেকে মনে করছেন এটি এলিয়নদের কোনও সঙ্কেত। তারা পৃথিবীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন। সেই কাজ করার জন্যই তারা মহাকাশ থেকে তাদের কোনও সঙ্কেত পাঠিয়েছে। এই ঘটনার জেরে রীতিমতো ভয় ছড়িয়েছে কেনিয়ার ওই গ্রামে। কেনিয়া সরকার তাদের শান্ত করার চেষ্টা করলেও তারা ভয়ের চোটে সেই জায়গায় কেউ যাচ্ছেন না। সত্যিই কী এলিয়ানরা রয়েছে। তাদের পরবর্তী টার্গেট কী পৃথিবী। এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে কেনিয়ার এই গ্রামের অলিতে গলিতে।  

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া