সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৫ জানুয়ারী ২০২৫ ১৮ : ১৯Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ৭০তম জন্মদিন। সকাল থেকেই শুভেচ্ছার বন্যা। এসবের মধ্যেই রবিবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এক্স হ্যান্ডেলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের অন্যতম লড়াকু বিরোধী নেত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু প্রার্থনা করেছেন প্রধানমন্ত্রী।
এক্স হ্যান্ডেলে মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, "তাঁর জন্মদিনে, আমি আমার শুভেচ্ছা বার্তা জানাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা দিদিকে। প্রার্থনা করি তাঁর দীর্ঘ এবং সুস্বাস্থ্য জীবনের।"
On her birthday, I convey my greetings to West Bengal CM Mamata Didi. Praying for her long and healthy life. @MamataOfficial
— Narendra Modi (@narendramodi) January 5, 2025
রাজনৈতিক আকছাআকছি দূরে সরিয়ে গত কয়েক বছর ধরেই প্রধানমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আসছেন। এবারও তার অন্যথা হল না।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও জন্মদিনে তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, "তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা চেয়ারপার্সন মমতা দিদিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। আপনার দীর্ঘ এবং স্বাস্থ্যকর জীবন কামনা করছি।"
সরকারী নথি অনুসারে, তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির জন্ম ১৯৫৫ সালের ৫ জানুয়ারি। তবে একাধিকবার তিনি দাবি করেছেন যে, এ দিন তাঁর জন্ম হয়নি।
১৯৯৫ সালে মমতা ব্যানার্জি নিজের স্মৃতিকথা 'একান্তে'-তে তাঁর জন্মের কথা লিখেছেন। যেখানে উল্লেখ রয়েছে, দুর্গা পূজার সময় তিনি জন্মেছিলেন। সাধারণত সেপ্টেম্বরের শেষে বা অক্টোবরের শুরুতে বাঙালির শ্রেষ্ঠ দুর্গা পুজো অনুষ্ঠিত হয়ে থাকে।
সব প্রতিকূলতাকে জয় করে রাজনীতির ময়দানে 'রাফ অ্যান্ড টাফ' নেত্রী মমতা ব্যানার্জি। শুরু থেকেই লড়াকু তিনি। বামফ্রন্ট সরকারের আমলে বিরোধী নেত্রী হিসাবে তাঁর ও তৃণমূলের লড়াই ইতিহাস হয়ে থেকে গিয়েছে। ২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনের পতন ঘটিয়ে বাংলার শাসন ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন মমতা। তিনিই পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। এরপর ২০১৬ ও ২১ সালের বিধানসভা ভোটেও তৃণমূলের নজরকাড়া জয় এসেছে।
যোগমায়া দেবী কলেজে পড়াকালীন ছাত্র রাজনীতিতে হাড়েখড়ি মমতা ব্যানার্জির। এরপর জাতীয় কংগ্রেসে যোগদান করেন তিনি। ১৯৮৪ সালে যাদবপুর কেন্দ্র থেকে পরাজিত করেন সিপিআইএম প্রার্থী সোমনাথ চ্যাটার্জিকে। যার দরুন সকলের চোখে পড়েন মমতা। রাজীব গান্ধী মন্ত্রিসভায় মমতা ব্যানার্জি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। পরে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বিরোধের জেরে ১৯৯৮ সালের ১লা জানুয়ারি প্রতিষ্ঠা করেন তৃণমূল কংগ্রেস। দীর্ঘ লড়াই। এরপর মমতার নেতৃত্বেই তৃণমূলের রাজ্যে ক্ষমতা দখল, বিধানসভা ভোটে জয়ের হ্যাটট্রিক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?