সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ১৮ বছর পুলিশকে ফাঁকি, অবশেষে প্রেমিকা, সদ্যোজাতদের খুনে গ্রেপ্তার দুই প্রাক্তন সেনাকর্তা

Pallabi Ghosh | ০৫ জানুয়ারী ২০২৫ ১৫ : ৪৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ১৮ বছর গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না। অবশেষে ঘৃণ্য হত্যাকাণ্ডের জেরে প্রাক্তন দুই সেনাকর্তাকে গ্রেপ্তার করল সিবিআই। শুক্রবার পুদুচেরি থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে তারা। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০০৬ সালে হত্যাকাণ্ডটি ঘটেছিল কেরলের কোচিতে। সিবিআই সূত্রে খবর, সেখানেই পোস্টিং ছিল রাজেশ ও ডিভিল কুমারের। কোচিতে রঞ্জিনি নামের এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল ডিভিলের। সম্পর্কের কয়েক মাস পরেই রঞ্জিনি দুই কন্যাসন্তানের জন্ম দেন। কিন্তু সন্তানের দায়িত্ব নিতে অস্বীকার করে ডিভিল। কেরল মহিলা কমিশনে রঞ্জিনির মা বিষয়টি জানান। ডিভিল সন্তানের বাবা কি না, তা পরীক্ষার জন্য তোড়জোড় শুরু হয়। তখনই খুনের পরিকল্পনা করে ডিভিল। 

সহকর্মী রাজেশকে সবটা জানায় সে। এরপরই রঞ্জিনি ও তাঁর ১৭ দিনের দুই কন্যাসন্তানকে নৃশংসভাবে খুন করে পালিয়ে যায়। রঞ্জিনির মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। কিন্তু রাজ্যের কোথাও তাদের খোঁজ মেলেনি। হাইকোর্টের নির্দেশে ২০১০ সালে এই মামলার তদন্তভার যায় সিবিআইয়ের কাছে। 

খুনের ঘটনার ১৮ বছর পর অবশেষে পুদুচেরি থেকে রাজেশ ও ডিভিলকে গ্রেপ্তার করেছে সিবিআই। জানা গিয়েছে, সেনাবাহিনী থেকে বিতাড়িত হওয়ার পর পুদুচেরিতে পালিয়ে নাম, পরিচয় বদলে ফেলে তারা। চেহারাতেও ছিল পরিবর্তন। পুদুচেরিতে গিয়ে দু'জনেই বিয়ে করে। তাদের সন্তান রয়েছে। রঞ্জিনি হত্যাকাণ্ডের মামলায় অবশেষে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া