মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ০৪ জানুয়ারী ২০২৫ ০১ : ২৭Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ ভুল খাবার খেলে হজমের সমস্যা হবেই। দিনভর অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে বদহজম, গ্যাস-অম্বলের সমস্যা দেখা দেয়। অনেক সময় স্বাস্থ্যকর খাবার বেশি পরিমাণে খেয়ে ফেললেও পেটের গণ্ডগোল বাড়ে। স্বাভাবিকভাবেই বেশি রাতে বা ভোরের দিকে পেটে অস্বস্তি ও যন্ত্রণায় ঘুম ভেঙে যায়। অনেকের মেটাবলিজম ধীর বা দুর্বল হয়, যার জেরে হজম সংক্রান্ত সমস্যা বাড়ে। তার সঙ্গে বাড়ে ওজনও। খাবার খাওয়ার পরই পেটের যন্ত্রণা শুরু হয়ে যায়—এমন সমস্যার মুখোমুখি হন অনেকেই। খাবার খাওয়ার পর পেটে ফুলে যাওয়া, গ্যাস-অম্বল, পেটের অস্বস্তির মতো সমস্যা থেকে মুক্তি দিতে পারে এই ঘরোয়া পানীয়। কীভাবে বানাবেন জেনে নিন।
প্যানে দু'কাপ জল দিন। ফুটতে শুরু করলে এক টুকরো আদাকে থেঁতো করে দিয়ে দিন। এবার এক চামচ জিরে দিন। খুব ভাল করে ১০ মিনিট ফুটিয়ে নিন। একটু ঠাণ্ডা হলে ছেঁকে নিন। খাবার আগে এক চামচ লেবুর রস মিশিয়ে সকালে খালি পেটে খেয়ে নিন। টানা ২০ দিন এই পানীয় খেলে আপনার হজমের সমস্যা নির্মূল হওয়ার পাশাপাশি ওজনও কমবে চটজলদি।
আদার মধ্যে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে, যা বদহজমের সমস্যা দূর করতে সাহায্য করে। ভারী খাবার খাওয়ার পর গরম জলে আদা ফুটিয়ে খেতে পারেন। এটি বমি বমি ভাব, বুক জ্বালা, ফোলাভাব থেকে মুক্তি দেবে। জিরে বিপাকের হার বাড়ায়। দেহের বাড়তি চর্বি অক্সিডাইজেশনের মাধ্যেমে শক্তিতে পরিণত করে। হজমে সহায়তা করে। ফলে দ্রুত কমতে থাকে ওজন। ডায়াবেটিক রোগীরা নিশ্চিন্তে খেতে পারেন এই জিরে ভেজানো জল। জিরেতে আছে কিউমিনালডিহাইড! যা ইনসুলিনের উদ্দীপক হিসেবে কাজ করে। ফলে নিয়ন্ত্রণে থাকে সুগার। তাই জিরের জল খেলে সুগারের রোগীরাও ভাল থাকবেন। জিরে ভেজানো জল খেলে শরীরে জমা যত প্রকার টক্সিন রয়েছে, তা দূর হয়ে যায়।
লেবুর রস ভিটামিন সি'তে পরিপূর্ণ। এটি দেহে অ্যান্টিঅক্সিড্যান্ট হিসেবে কাজ করে। এটি ক্ষত সারিয়ে তুলতে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে, কোলাজেন উৎপাদন করতে এবং ত্বকের সমস্যা কমাতে সাহায্য করে। এমনকী কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?