বৃহস্পতিবার ০৭ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৪ জানুয়ারী ২০২৫ ০১ : ১৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বিশ্বে সবচেয়ে বেশি টাকা বেতন পান একজন ভারতীয় সিইও। তাঁর বার্ষিক বেতন মাইক্রসফটের সিইও সত্য নাদেলা এবং গুগলের সিইও সুন্দর পিচাইয়ের চেয়েও বেশি। দৈনিক তাঁর আয় প্রায় ৪৮ কোটি টাকা। তিনি 'কোয়ান্টামস্কেপ' নামক সংস্থার প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন সিইও। কথা হচ্ছে জগদীপ সিং-কে নিয়ে। একটি রিপোর্ট অনুযায়ী, জগদীপের বার্ষিক বেতন সাড়ে ১৭ হাজার কোটি টাকা।
কে এই জগদীপ সিং? তাঁর লিঙ্কডইন প্রোফাইল অনুসারে, তিনি মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক হন। এরপর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। এছাড়াও তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তাঁর কর্মজীবন শুরু হিউলেট প্যাকার্ড (এইচপি) এবং সান মাইক্রোসিস্টেম-সহ বিভিন্ন সংস্থায় কাজের মাধ্যমে। ১৯৯২ সালে তিনি 'এয়ারসফ্ট' নামক একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। ১৯৯৮ সালে আরও একটি। ২০১০ সালে 'কোয়ান্টামস্কেপ' নামক একটি সংস্থা প্রতিষ্ঠা করেন। এই সংস্থার বৈদ্যুতিক গাড়ির জন্য উন্নতমানের ব্যাটারি তৈরি করে। ২০১৮ সালে 'কোয়ান্টামস্কেপ' ভোক্সওয়াগেনের সঙ্গে কাজ করা শুরু করে। ১০০ মিলিয়ন বিনিয়োগও করে এই জার্মান গাড়ি প্রস্তুতকারী সংস্থা। বিল গেটসও বিনিয়োগ করেছেন এই সংস্থায়।
জগদীপের বেতনের সঙ্গে সংস্থার ১৯ হাজার কোটি টাকার শেয়ারও রয়েছে। ২০২৪ সালে 'কোয়ান্টামস্কেপ'-এর সিইও পদ থেকে সরে দাঁড়ান তিনি। বর্তমানে ওই সংস্থার সিইও পদে রয়েছেন শিবা শিবারাম। যদিও সংস্থার বোর্ডের একজন সদস্য হিসাবে এখনও রয়েছেন জগদীপ।
প্রসঙ্গত, গুগলের মূল সংস্থা 'অ্যালফাবেট'-এর সিইও সুন্দর পিচাইয়ের বার্ষিক বেতন ১৬৬৩ কোটি টাকা। অন্যান্য খাতে প্রাপ্ত অর্থের পরিমান যোগ করলে মোট বেতন প্রায় ১৮৫৪ কোটি টাকা। দৈনিক প্রায় ৫ কোটি। মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার বার্ষিক বেতন প্রায় ৬৬৫ কোটি টাকা। কিন্তু জগদীপের বেতনের কাছে এ সবই নস্যি।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?