সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৪ জানুয়ারী ২০২৫ ০০ : ১৯Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ২০ টাকায় ৫টি ফুচকা। রাস্তার দোকানে ফুচকা খেতে গেলে আকছাড় এই দামেই খেতে হয়। জায়গা বিশেষে সেই দাম আলাদা হতে পারে। ২০, ৫০ টাকার ফুচকা খেয়ে আমরা এখন প্রায়শই অনলাইনে টাকা মিটিয়ে দিই। ফুচকাওয়ালাদের এ রকম হাজারও লেনদন হয় বছরভর। কিন্তু আয় কি তেমন হয়? হলেও বা কত? বড়জোড় লক্ষাধিক টাকা। কিন্তু তামিলনাড়ির এক ফুচকা বিক্রেতার এক বছরে ইউপিআইয়ে লেনদেন হয়েছে ৪০ লক্ষ টাকা! এই বিপুল লেনদেনের ফলে পেয়েছেন জিএসটি নোটিশও।
তামিলনাড়ির কর দপ্তর সূত্রে খবর, ওই ফুচকা বিক্রেতার গত তিন বছরের অনলাইন লেনদেনের সমস্ত রসিদ খতিয়ে দেখে এই নোটিস পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি জিএসটি আইন, ২০১৭-র অধীনে তাঁর ব্যবসাকে নথিভুক্ত করাননি। ওই নোটিশ অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবর্ষে ৪০ লক্ষ ১১ হাজার ১৯ টাকা আয়ের পর রাজ্য কর আধিকারিকদের নজরে আসেন ওই ফুচকাবিক্রেতা। জিএসটি আইনে অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় আয়ের দ্বিগুণের বেশি আয় এক বছরে করেছেন ওই ফুচকাওয়ালা। জিএসটি আইন অনুযায়ী, ওই ফুচকাবিক্রেতাকে জিএসটি ছাড়াও আরও বেশ কিছু টাকা ফাইন দিতে হতে পারে। যার পরিমাণ প্রায় ১০ হাজার টাকা অথবা যা জিএসটি প্রদান করবেন তার ১০ শতাংশ। গত বছর ডিসেম্বর মাসে ফুচকা বিক্রেতাকে জিএসটি সমন পাঠানো হয়েছে। সমস্ত নথি নিয়ে তাঁকে স্বশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছে।
Pani puri wala makes 40L per year and gets an income tax notice ???????? pic.twitter.com/yotdWohZG6
— Jagdish Chaturvedi (@DrJagdishChatur) January 2, 2025
ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ওই জিএসটি নোটিশ। যেই এক্স হ্যান্ডল থেকে ওই নোটিশ ভাইরাল হয়েছে সেখানে অনেকেই নিজের মতামত জানিয়েছেন। একজন লিখেছেন, এরকম কর ফাঁকি দেওয়ার নোটিশ পেলে ছোট ব্যবসায়ীরা অনলাইন লেনদেনে উৎসাহ হারাবেন। একজন লিখেছেন, ওই ফুচকাওয়ালার বার্ষিক আয় গড়পড়তা ইঞ্জিনিয়ার বা অন্যান্য পেশার থেকেও অনেক বেশি। একজন চার্টার্জ অ্যাকাউন্ট্যান্ট হিসেব করে দেখিয়েছেন সব খরচ বাদ দিলে ওই ফুচকা বিক্রেতা বছরে প্রায় ২০ লক্ষ টাকা জমিয়েছেন। একজন ফুচকা বিক্রেতার এই আয় দেখে চমকে গিয়েছেন সকলে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?