সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০৪ জানুয়ারী ২০২৫ ২৩ : ২০Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: জানুয়ারি মাস শেষ হতেই সকলের নজর থাকবে কেন্দ্রীয় বাজেটের উপর। আগামী ৫ বছরের রূপরেখা তৈরি করে দেবে এই বাজেট। বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। টানা তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। বিজেপি একা সংখ্যাগরিষ্ঠতা না পেলেও শরিকের সহায়তায় সরকার গঠন করেছে তারা। অন্যদিকে ভারী হয়েছে বিরোধীদের পাল্লা। লোকসভায় বিরোধী দলনেতার পদ পেয়েছেন রাহুল গান্ধী। তাই এবারের বাজেট অন্যবারের তুলনায় একটু আলাদা মাত্রা পাবে সেটা বলাই যায়।
এবারের বাজেটে মধ্যবিত্তর নজর সবার আগে থাকবে ব্যাঙ্কিং সেক্টরের উপরেই। সাধারণ মানুষ দিনরাত খেটে যা উপার্জন করছেন সেটা তারা ব্যাঙ্কেই জমা রাখছেন। সেখানে যদি সঠিক ছাড় পাওয়া যায় তাহলে তাদের মুখে হাসি ফুটবে। তাই আয়কর ছাড়ের বিষয়টি এবারের বাজেটে প্রায় সকলের নজরে থাকবে। অন্যদিকে বিভিন্ন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট নিয়ে সরকার কী সিদ্ধান্ত নেয় সেদিও নজর থাকবে সকলের।
স্বল্প সময়ের ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে দীর্ঘমেয়াদী ফিক্সড ডিপোজিট নিয়ে সরকার কোন সিদ্ধান্ত নেয় সেদিকে সকলের চোখ থাকবে। সেখান থেকেই আয়করের বিষয়টি অনেক বেশি নির্ভর করবে। এতদিন পর্যন্ত প্রতিটি ব্যাঙ্ক যে হারে সুদ দেয় সেখান থেকে যদি তারা সুদের হারে খানিকটা বৃদ্ধি ঘটায় তাহলে সাধারণ মানুষের মুখে হাসি ফুটবে। এর সরাসরি প্রভাব পড়বে বিভিন্ন ব্যাঙ্কে, প্রভাব পড়বে শেয়ার বাজারেও।
কয়েকমাস আগে বিভিন্ন ব্যাঙ্কের কর্তাদের সঙ্গে বৈঠক করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। সেদিন তিনি জানিয়েছিলেন যেন সাধারণ মানুষ অনেক বেশি করে ব্যাঙ্কগুলিতে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করে। তাই এবিষয়ে যেন প্রতিটি ব্যাঙ্ক পদক্ষেপ গ্রহণ করে। এরপর থেকেই ব্যাঙ্ক থেকে শুরু করে পোস্ট অফিস সবেতেই নানা ধরণের নতুন প্রকল্প ঘোষণা করে বিভিন্ন ব্যাঙ্ক। এর সরাসরি সুফল ভোগ করে দেশের অর্থনীতি। নির্মলা সীতারমন সেদিন বলেছিলেন দেশের মানুষের কাছে অনেক টাকা রয়েছে কিন্তু সেগুলি বিভিন্ন খাতে বিনিয়োগ তারা করছেন না। এরপরই নড়েচড়ে বসে বিভিন্ন ব্যাঙ্ক।
ফিক্সড ডিপোজিটের উপর আগামীদিনে কেন্দ্রীয় সরকার যে বাড়তি গুরুত্ব দেবে সেকথা বলাই যায়। দেশের বর্তমান পরিস্তিতির উপর নির্ভর করে যদি ব্যাঙ্কে বেশি টাকা বিনিয়োগ হয় তাহলে তা দেশের উন্নতির কাজেই লাগবে। সেই উন্নতি ফের একবার ফেরত চলে আসবে সেই আমজনতার হাতেই। এক্ষেত্রে তাই ব্যাঙ্কিং সেক্টরকেই প্রধান সেতুর কাজটি করতে হবে।
এবারের বাজেট পুরাতন এবং নতুন সেভিংসের মধ্যে মেলবন্ধন করবে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। করছাড় এবং ফিক্সড ডিপোজিট নিয়ে নতুন সিদ্ধান্ত ঘোষণা হতে পারে। ফলে দেশের অর্থনীতি নতুন দিকে মোড় নিতে পারে। মধ্যবিত্তের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার যদি অর্থনৈতিক বাজেট তৈরি করে তাহলে তার সুফল ভোগ করবেন সকলেই। বিদেশী মুদ্রার কথা মাথায় রেখে ফের নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারবে ভারতের অর্থনীতি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?