মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৪ জানুয়ারী ২০২৫ ২২ : ৪৫Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: হাত দিয়ে আঙুলের গাঁট মটকালে অনেক সময়েই শব্দ হয়। কিন্তু নিজে থেকে মটকানো ছাড়াও শরীরের বিভিন্ন হাড় বা গাঁটে মটমট করে শব্দ হতে পারে। আচমকা এমনটা হলে বেশ ভয় পেয়ে যান অনেকেই। নেপথ্যে কি কোনও বড় রোগ লুকিয়ে রয়েছে?
চলতি ভাষায় হাড় বা গাঁট মটকানো বলে থাকলেও এর বৈজ্ঞানিক নাম ক্রেপিটাস। বিশেষ করে শরীরের কোনও অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনার সময়েই এটি বেশি ঘটে। আর শব্দটি আসে সাইনোভিয়াল ফ্লুইডের নাইট্রোজেনের বুদবুদ থেকে। কোনও ভাবে গাঁটের মধ্যে এটি আটকে গেলে অঙ্গ সঞ্চালনার সময়ে তা বেরিয়ে শব্দ তৈরি হয়। এটি খুবই স্বাভাবিক একটি ঘটনা। তবে বহু ক্ষেত্রে লিগামেন্টের সমস্যা দেখা দিলেও এই রকম হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জয়েন্টগুলিতে এই ধরণের শব্দ হতে পারে। কারণ বার্ধক্যের কারণে জয়েন্টের কিছু তরুণাস্থি নষ্ট হয়ে যায়। কখনও কখনও এই শব্দগুলি ব্যথা বা ফোলা বা আঘাতের পরে শোনা যায়। সেক্ষেত্রে প্রায়ই এমন শব্দ শুনতে পেলে তার পিছনে কোনও সমস্যা আছে কিনা তা জেনে নেওয়া জরুরি। এর পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে। যেমন মূলত পেশি ও গাঁটের নমনীয়তা একটু কম থাকলেই এই সমস্যা হয়। দীর্ঘক্ষণ এক ভঙ্গিতে থাকলে বা এক টানা দাঁড়িয়ে থাকার পরও গাঁট মটকাতে পারে। পেশী প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে এটি জয়েন্টে শব্দ করতে পারে। আবার এটি বার্ধক্যজনিত কারণে কিংবা বাতের কারণেও হতে পারে।সাধারণত হাঁটুর গাঁটই সবচেয়ে বেশি শব্দ হয়। তবে কখনও কখনও পিঠ, ঘাড় ও কাঁধের হাড়েও এই ধরনের শব্দ শোনা যায়। যদি ব্যথা বা জ্বালা না করে, তাহলে এই ধরনের শব্দতে চিন্তার কিছু নেই।
আপনি যদি দীর্ঘক্ষণ বসে থাকেন বা খুব বেশিক্ষণ এক অবস্থানে দাঁড়িয়ে থাকেন তবে জয়েন্ট শক্ত হয়ে যেতে পারে। এর ফলে জয়েন্টগুলিতে শব্দ হতে পারে। তাই সারাদিন বসে কাজ করলে অন্তত প্রতি আধ ঘন্টায় ওঠার চেষ্টা করুন। নিয়মিত শরীরচর্চা করুন। গবেষণায় দেখা গিয়েছে, স্ট্রেসের কারণে জয়েন্টগুলি ফাটতে থাকে। দুশ্চিন্তা কমানোর জন্য গভীর শ্বাস, ধ্যান করলে উপকার পাবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?