বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

High heeled Chinese man struts to fund mother's Cancer treatment

বিদেশ | মায়ের ক্যানসারের খরচ জোগাড় করতে হবে, যুবকের কীর্তি চোখে মন ভাল করে দেবে

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৪ জানুয়ারী ২০২৫ ২২ : ২৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: সংসার চালাতে বা দৈনিক প্রয়োজন মেটাতে অদ্ভুত কাজ করছেন লোকজন, এরকম বহু ঘটনা সমাজমাধ্যমের দৌলতে আমরা জানতে পারি। চিনের এক যুবকের এ হেন এক কার্যকলাপ সামনে এসেছে যা অবাক করার পাশাপাশি চোখে জল এনে দেবে আপনার। 

চিনের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চেঙ ঝংকুন নামের এক যুবক সমাজমাধ্যমে উঁচু হিল জুতো পরে ভিডিও তৈরি করে শেয়ার করেন। লাইভ স্ট্রিমিংও করেন। তাঁকে বেশ কিছু ভিডিওতে দেখা গিয়েছে সুপারমডেলদের চলাফেরা করতে। স্থানীয় বাজারে গিয়ে এভাবে চলাফেরা করে লোকজনের সঙ্গে কথা বলতে, তাঁদের সঙ্গে হাসিঠাট্টা করতেও দেখা গিয়েছে ওই যুবককে।  এই রকম ভিডিও তৈরি করার ফলে কটাক্ষও কম শুনতে হয়নি ওই যুবককে কিন্তু কোনও কিছুই কানে তুলতে রাজি নন তিনি। কারণ, ওই ভিডিও থেকে উপার্জিত টাকা দিয়েই মায়ের ক্যানসারের চিকিৎসা করাচ্ছেন ওই যুবক। 

ছোট থেকেই মেয়েদের সঙ্গে খেলাধুলো করতেন চেঙ। স্কুলের বন্ধুরাও তাঁকে নিয়ে হাসিঠাট্টা করত। সিচুয়ান প্রদেশের চেঙ্গডু স্পোর্টস ইউনিভার্সিটি থাকে নৃত্যকলায় স্নাতক চেন। ২০২২ সালে একটি নামী সংস্থায় সেলস বিভাগে সহকারী হিসাবে কাজ শুরু করেন। কিন্তু সেই কাজ ছেড়ে দিয়ে গ্রামে ফিরে আসেন অসুস্থ মায়ের দেখাশোনা করবেন বলে। 

চেঙ এর মা জানিয়েছেন, তাঁর ছেলের উঁচু হিল জুতো পরা নিয়ে তাঁর কোনও সমস্যা নেই। বাবার খোলা মনে মেনে নিয়েছেন সব কিছু। চেঙ জানিয়েছেন, তাঁর গ্রামের বয়স্করা লোকেরা তাঁকে অনেক সাহায্য করেছেন এই বিষয়ে। ২০২২ সাল থেকে এরকম ভিডিও তৈরি করছেন চেঙ। ইনস্টাগ্রামে তাঁর প্রায় আট লক্ষ অনুগামী রয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া