সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দেড় টাকার জন্য ৭ বছর ধরে আইনি লড়াইয়ে জয়! আদালতের বিরাট নির্দেশে মাথায় হাত অভিযুক্ত গ্য়াস এজেন্সির

RD | ০৪ জানুয়ারী ২০২৫ ১৯ : ৪৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: মনে হতে পারে সামান্য দেড় টাকার (১.৫০ টাকা) জন্য আইনি লড়াই! কিন্তু এই লড়াই ছিল আসলে ক্রেতার অধিকার সুনিশ্চিৎ করার, অসৎ ব্যবসায়ীদের সতর্ক করার। শেষে মামলাকারী জয় পেলেন আইনিযুদ্ধে। দেড় টাকার বদলে তার কয়েক শো গুণ খসল অভিযুক্ত সংস্থার।

ঘটনা মধ্যপ্রদেশের। ২০১৭ সালের ১৪ নভেম্বর চক্রেশ জৈন ভারত গ্য়াস এজেন্সি থেকে সিলিন্ডার বুক করেন। সেই সিন্ডারের দাম তখন ছিল ৭৫৩.৫০ টাকা। চক্রেশ গ্যাস সিলিন্বাডার হককে দিয়েছিলেন ৭৫৫ টাকা। অর্থাৎ ফেরৎ হত দেড় টাকা। কিন্তু খুচরো নেই বলে সামান্য ওই অর্থ আর চক্রেশকে ফেরৎ দেননি গ্যাস বাহক। চক্রেশ চাইলে তাঁকে সরাসরি এজেন্সিতে অভিযোগ দায়ের করতে বলা হয়। দেরি না করে প্রতারিত চক্রেশ জৈন সংশ্লিষ্ট এজেন্সি এবং জাতীয় ভোক্তা ফোরামে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেন। 

প্রায় দু'বছর কাটলেও চক্রেশের অভিযোগের প্রেক্ষিতে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ। শেষে ২০১৯ সালের ১৫ জুলাই প্রতারিত ব্যক্তি জেলা গ্রাহক ফোরামে একটি মামলা দায়ের করেন। তখন গ্যাস এজেন্সি গ্রাহকের পদক্ষেপকে মসকরা করে উড়িয়ে দিয়েছিল। অনেকেই চক্রেশ জৈনকে উপহাসও করেন। কিন্তু ছাড়বার পাত্র নন এই গ্রাহক। আইনজীবীর রাজেশ সিংয়ের সহায়তায় ন্যায়বিচারের লড়াইয়ে অনড় ছিলেন চক্রেশ।

এই মামলা চলে দীর্ঘ পাঁচ বছর। কনজিউমার বা ভোক্তা ফোরাম শেষেপর্যন্ত মামলাকারী চক্রেশ জৈনের অভিযোগের মান্যতা দেয়। গ্যাস এজেন্সির গাফিলতি ও দোষ বলে জানায় আদালত। যুগান্তকারী নির্দেশে বলা হয়, অভিযুক্ত গ্য়াস এজেন্সিকে বার্ষিক ৬ শতাংশ সুদ-সহ দু'মাসের মধ্যে দেড় টাকা ফেরৎ দিতে হবে। এছাড়া, চক্রেশ জৈনকে মানসিক, আর্থিক এবং পরিষেবা-সম্পর্কিত কষ্ট দেওয়ার জন্য ক্ষতিপূরণবাবদ ২০০০ টাকা এবং তাঁর আইনি খরচ মেটাতে আরও ২০০০ টাকা দিতে হবে। 

এই মামলা ভোক্তার অধিকারের গুরুত্ব তুলে ধরেছিল। চক্রেশ জৈনের লড়াই ব্যবসাদারদের জন্যও সতর্কতা। আইনি লড়াইয়ে জয়ের পর চক্রেশ জৈন বলেছেন, "এটা শুধু দেড় টাকা ফেরতের লড়াই ছিল না। এটি ছিল যেকোনও ক্রেতা বা ভোক্তার অধিকার এবং আত্মসম্মানের জন্য লড়াই।"

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া