বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৪ জানুয়ারী ২০২৫ ১৯ : ৩৬Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: প্রেমিকার মন জয় করতে সিংহের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি। আর তারপরেই সিংহের আক্রমণে প্রাণ হারাতে হল তাঁকে। যুবককে একপ্রকার জ্যান্ত চিবিয়ে খেয়ে ফেলল সিংহ। ঘটনাটি ঘটেছে উজবেকিস্তানের পারকেন্টে। এই ভয়াবহ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এক প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তি তাঁর বান্ধবীর মন জয় করার জন্য সিংহের খাঁচায় প্রবেশ করেছিলেন। অতিরিক্ত আত্মবিশ্বাসই তাঁর জীবনে মর্মান্তিক পরিণতি ডেকে আনল। জানা গিয়েছে, ৪৪ বছর বয়সী ওই ব্যক্তির নাম এফ ইরিসকুলভ। তিনি ওই চিড়িয়াখানারই কর্মী। এদিন নাইট শিফটে কাজ করছিলেন তিনি।
ভোর পাঁচটা নাগাদ সিংহের খাঁচায় ঢুকে পড়েন ওই যুবক। ভিডিওতে দেখা গিয়েছে, খাঁচার তালা খুলে সিংহদের কাছে যান। ভিডিওতে দেখা যায়, ইরিসকুলভ একটি সিংহকে সিম্বা নাম ধরে ডাকছিলেন। সিংহটিকে নির্দেশ দিচ্ছিলেন চুপ থাকার জন্য। সিংহদের মাঝে থাকলেও তিনি আত্মবিশ্বাসের সঙ্গে ক্যামেরা ঘুরিয়ে নিজের মুখ দেখান। এক পর্যায়ে, তিনি এক সিংহকে ছুঁয়ে দেখান যে পশুরাজ কিচ্ছু করবে না তাঁকে। কিছুক্ষণের মধ্যেই একটি সিংহ ইরিসকুলভের ওপর আক্রমণ করে। ভিডিওতে দেখা যায়, সিংহরা তাঁকে ছিন্নভিন্ন করে ফেলে। প্রচণ্ড চিৎকার শোনা যায়। তারপরেই ভিডিও বন্ধ হয়ে যায়।
জানা গিয়েছে, চামড়া টেনে খেয়ে ফেলেছে সিংহগুলি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে খবর, ইরিসকুলভকে মেরে তাঁর শরীরের বেশ কিছু অংশ খেয়ে ফেলেছে সিংহগুলি। মৃতদেহ উদ্ধার করতে ভয়ঙ্কর উদ্ধারকারীরা ঘুমপাড়ানি গুলির সাহায্য নেন। জানা গিয়েছে, অভিযানের পর সিংহগুলোকে বিশেষ খাঁচায় ফিরিয়ে নেওয়া হয়েছে। আশেপাশের অন্য কেউ ক্ষতিগ্রস্ত হননি। স্থানীয় বাসিন্দাদের জন্য আর কোনও বিপদের আশঙ্কা নেই। তবে চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?