সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Delhi man posed as US model scammed 700 women on dating app

দেশ | বিদেশি মডেল সেজে ৭০০ মহিলার সঙ্গে ডেট! ঘনিষ্ঠ ছবি দেখিয়ে ব্ল্যাকমেল, দিল্লি থেকে গ্রেপ্তার যুবক

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৪ জানুয়ারী ২০২৫ ১৯ : ২৫Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: দিনের আলোয় এক বেসরকারি সংস্থার নিয়োগকর্মী। সূর্য ডুবতেই তিনি হয়ে যান আমেরিকান মডেল। ভারতে এসেছেন ঘুরতে। উত্তরপ্রদেশের নয়ডার একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী ওই যুবক মডেল সেজে মহিলাদের ব্ল্যাকমেল করে তাঁদের থেকে টাকা আদায় করতেন। শুক্রবার পূর্ব দিল্লির শকরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই যুবককে। তাঁর নাম তুষার সিং বিস্ত। বয়স ২৩ বছর। পুলিশ জানিয়েছে, অন্তত ৭০০ মহিলাকে ফাঁদে ফেলেছিলেন তুষার।

দিল্লিরই বাসিন্দা তুষার বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে নয়ডার একটি বেসরকারি সংস্থায় কর্মরত। বাবা গাড়ির চালক। মা গৃহকর্ত্রী। বোন কাজ করেন গুরুগ্রামের একটি সংস্থায়। ভাল বেতন পান তুষার। কিন্তু মহিলাদের প্রতি আকর্ষণ এবং আরও টাকা উপার্জনের তাগিদে পা রাখেন সাইবার অপরাধের দুনিয়ায়। 

তদন্তকারীরা জানিয়েছেন, তুষার একটি অ্যাপের মাধ্যমে ভুয়ো মোবাইল নম্বর জোগাড় করে বিভিন্ন ডেটিং অ্যাপে নিজের ভুয়ো প্রোফাইল বানান। সেখানে নিজেকে আমেরিকার মডেল হিসাবে পরিচয় দেন। ব্রাজিলের এক মডেলের ব্যক্তিগত তথ্য এবং ছবি জোগাড় করে মহিলাদের সঙ্গে অ্যাপের মাধ্যমে আলাপ জমাতেন এবং তাঁদের বিশ্বাস অর্জন করতেন। ধীরে ধীরে ব্যক্তিগত আলাপচারিতা, ছবি আদানপ্রদান চলত। মহিলারা তাঁকে বিশ্বাস করে ব্যক্তিগত মুহূর্তের ছবি এবং ভিডিয়ো পাঠালে সেগুলিকেই ব্যবহার করে ওই মহিলা বা তরুণীকে ব্ল্যাকমেল করতে থাকেন। তাঁদের কাছে এ ভাবেই টাকা আদায় করতেন।

পুলিশ জানতে পেরেছে, বাম্বল নামক ডেটিং অ্যাপে ৫০০ জন,  স্ন্যাপচ্যাট এবং হোয়াটস অ্যাপে ২০০ জন মহিলাকে ফাঁদে ফেলেছিলেন তুষার। ২০২৪ সালে ১৩ ডিসেম্বর দিল্লি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর অভিযোগের পর ওই যুবকের এই কীর্তি সামনে আসে। লিখিত অভিযোগ পাওয়ার পর পশ্চিম দিল্লির সাইবার পুলিশ তদন্তে নামে। শুক্রবার শকরপুর থেকে তুষারকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে বেশ কিছু মহিলার ব্যক্তিগত তথ্য উদ্ধার করেছে পুলিশ। দু'টি ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও হদিশ মিলেছে। সেগুলি খতিয়ে দেখছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া