বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | পর্ন তারকাকে ঘুষকাণ্ডে ১০ জানুয়ারি ট্রাম্পের সাজা ঘোষণা, কী শাস্তি হবে হবু প্রেসিডেন্টের?

RD | ০৪ জানুয়ারী ২০২৫ ১৮ : ৩৯Rajit Das

আজকাল ওয়েবডেস্ক:  ২০ জানুয়ারি দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এর ১০ দিন আগেই (১০ জানুয়ারি, ২০২৫) পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলকে ঘুষ কাণ্ডে হবু প্রেসিডেন্টকে সাজা ঘোষণার দিন নির্দিষ্ট করল মার্কিন আদালত। বিচারক জুয়ান মার্চেন জানিয়েছেন, ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করার মাত্র ১০ দিন আগে ট্রাম্পকে আদালতে হাজির হতে হবে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ ঘটনা বিরল। কারণ, ট্রাম্পের আগে কোনও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট কিংবা ক্ষমতাসীন একজন প্রেসিডেন্টও কোনও অপরাধে দোষী সাব্যস্ত হননি।

ডোনাল্ট ট্রাম্পের কি সাজা হতে পারে? এক বিচারক জানিয়েছেন যে, হবু প্রেসিডেন্টের কারাদণ্ড বা অন্য সাজা পাওয়ার সম্ভাবনা নেই। আদালতরে নির্দেশে অসন্তুষ্ট ট্রাম্প। জানিয়েছেন, বিচারকের নির্দেশ 'অবৈধ রাজনৈতিক আক্রমণ ও কারচুপি।'

পর্ন তারকাকে ঘুষকাণ্ডে ম্যানহাটনের আদালত আগেই ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছিল। তবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য সাজা ঘোষণা স্থগিত রেখেছিল আদালত। এই আবহে মামলা প্রত্যাহারের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ট্রাম্প। কিন্তু বিচারক জুয়ান মার্চেন ট্রাম্পের আইনজীবীদের যুক্তি খারিজ করে আগের নির্দেশই বহাল রাখেন। 

এক মামলায় পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস অভিযোগ করেছিলেন যে, ২০০৬ সালে নেভাডা অঙ্গরাজ্যে একটি হোটেলে ট্রাম্পের সঙ্গে তাঁর যৌন সম্পর্ক হয়েছিল। সে ঘটনা যাতে তিনি কাউকে না বলেন, এ জন্য ব্যক্তিগত আইনজীবীর মাধ্যমে ১০ বছর পর ২০১৬ সালে তাঁকে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার দেন ট্রাম্প। সে সময় ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রচার করছিলেন। ঘুষ দেওয়ার সেই তথ্য ট্রাম্প তাঁর ব্যবসায়িক নথিতেও গোপন করেন।

অবশ্য ট্রাম্প স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্ক ও ঘুষ দেওয়ার অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন। ট্রাম্পের দাবি, এ সবকিছু রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। হোয়াইট হাউসে তাঁর প্রবেশ ঠেকাতে বাইডেন প্রশাসন এ সবকিছু করেছে।

শেষে সেই মামলায় ট্রাম্পের বিরুদ্ধে আগামী ১০ জানুয়ারি সাজা ঘোষণা হতে চলেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া