সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০৪ জানুয়ারী ২০২৫ ১৮ : ২৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বহুদিন থেকেই বিভিন্ন স্কুলে কম্পিউটার ব্যবস্থা চালু হয়েছে। সরকারি থেকে শুরু করে বেসরকারি সব স্কুলেই এখন কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক। তবে এবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের একটি রিপোর্ট সকলকে অবাক করে দিয়েছে। সেখানে দেখা গিয়েছে ভারতের ৫৭.২ শতাংশ স্কুলে কম্পিউটার রয়েছে।
এখানেই শেষ নয়, ৫৩.৯ শতাংশ স্কুলে ইন্টারনেট রয়েছে। এই তথ্য সামনে আসার পর খানিকটা বিপাকে পড়ে গিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।
এই রিপোর্ট থেকে উঠে এসেছে ৯০ শতাংশ স্কুলে বেসিক সুবিধা যেমন ছাত্র-ছাত্রীদের আলাদা শৌচাগার এবং বিদ্যুত সংযোগ রয়েছে। তবে যেটা সবথেকে বেশি সমালোচকদের সরব করেছে সেটি হল স্কুলগুলিতে পর্যাপ্ত কম্পিউটার ব্যবস্থা না থাকা।
২০২০ সালের জাতীয় শিক্ষানীতিতে স্পষ্টভাবে বলা রয়েছে দেশের প্রতিটি স্কুলে যেন পর্যাপ্ত কম্পিউটার শিক্ষা চালু থাকে। গোটা দেশ যেখানে ডিজিটাল দিকে এগিয়ে রয়েছে সেখানে এই রিপোর্ট যথেষ্ট হতাশা তৈরি করেছে।
এখানেই প্রশ্ন উঠছে তাহলে কী জাতীয় শিক্ষানীতি সঠিকভাবে প্রয়োগ করতে পারছে না কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। দেশের প্রত্যন্ত গ্রামগুলিতে শিক্ষার পরিস্থিতি কী রয়েছে তা নিয়ে উঠে গিয়েছে নানা প্রশ্ন। তবে এই ধরণের একটি সমীক্ষা হঠাৎ করে কেন করা হল সেইদিকেও আঙুল তুলেছে অনেকেই।
জাতীয় শিক্ষানীতি অনুসারে দেশের প্রতিটি সরকারি স্কুলে পর্যাপ্ত শিক্ষার পরিবেশ তৈরি করা বাধ্যতামূলক। পাশাপাশি যদি স্কুলগুলিতে পর্যাপ্ত কম্পিউটার শিক্ষা না থাকে তাহলে তার দায় কে নেবে তা নিয়ে এবার শুরু হয়েছে চাপানউতর। তাহলে কোন পথে এগিয়ে চলেছে জাতীয় শিক্ষানীতি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?