শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | নতুন ভাইরাসের বাড়বাড়ন্ত নিয়ে আজব দাবি চিনের, এটা কী সত্য এড়ানোর কৌশল ?

Sumit | ০৪ জানুয়ারী ২০২৫ ১৭ : ৪২Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: চিনের যে ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে হৈচৈ পড়ে গিয়েছে তা নিয়ে এবার মুখ খুলল চিন। যেভাবে সামাজিক মাধ্যমে হাসপাতালগুলিতে ভিড় দেখানো হয়েছে তা নিয়ে বলতে গিয়ে চিনের স্বাস্থ্য দপ্তর জানিয়ে দিল হাসপাতালে ভিড় হয়েছে ঠিকই তবে সেটা নিয়ে চিন্তার কোনও কারণ নেই। 

 


চিনের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে শীতকালে এই ধরণের রোগ তাদের দেশে আগেও হয়েছে। সেখান থেকে সঠিক ওষুধ প্রয়োগের মাধ্যমে তারা রোগীদের সুস্থ করে তুলেছেন। এটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের অন্য আরেকটি মাধ্যম। তবে বিগত বছরের তুলনায় এই ভাইরাসের সংক্রমণ হার এবারে বেশি হয়েছে। যারা এই ভাইরাস নিয়ে চিন্তা করছেন তাদের চিন্তা করার কিছুই নেই। চিনা সরকার এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। 

 


ভারতের ডিরেক্টর জেনারেল অফ হেল্থ সার্ভিসের ডিরেক্টর অতুল গোয়েল জানিয়েছেন, এইচএমপিভি চিনে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে এই খবর সঠিক। তবে ভারতের এই কারণে চিন্তা নেই। তাই যারা এখনই গেল গেল রব তুলেছেন তাদের কথা শোনার দরকার নেই। ভারতের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। যদি এই ভাইরাসের আক্রমণ ভারতে হয়ে থাকে তাহলে এখানকার হাসপাতালগুলি তৈরি রয়েছে। পর্যাপ্ত বেড এবং চিকিৎসাব্যবস্থাও তৈরি করে রাখা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এবিষয়ে কোনও সতর্কতা জারি করেনি। 


প্রসঙ্গত, চিনে হিউম্যান মেটাপনিউমো ভাইরাস বা এইচএমপিভি ছড়িয়ে পড়ছে ব্যাপকহারে। মূলত ১৪ বছর বয়সের নীচের শিশু এবং বয়স্করা এতে আক্রান্ত হচ্ছেন। ভাইরাসের প্রকোপে প্রচুর মানুষ হাসপাতালমুখী হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট থেকে দেখা গিয়েছে শুধু হাসপাতালে ভিড় নয়, লম্বা লাইন শ্মশানের সামনেও।

 

এইচএমপিভি আদতে কী? জানা গিয়েছে, এক্ষেত্রেও করোনা কিংবা ইনফ্লুয়েঞ্জার মতোই উপসর্গ দেখা দেয়। হালকা জ্বর, কাশি, ঠান্ডা লাগার মতো উপসর্গ দেখা দেয়। মূলত শীতের সময়ে এসব রোগের প্রাদুর্ভাব বাড়ে বলেই মত বিশেষজ্ঞদের। এই রোগের উপর চিন নজরদারি চালাচ্ছে বলে জানা গিয়েছে। তবে শনিবার চিনা স্বাস্থ্য মন্ত্রকের দাবি কতটা সঠিক তা জানার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করে থাকতেই হবে। 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া