সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পথ দুর্ঘটনায় মৃত ২, আটকে গেল ২৫০ বিমান, কুয়াশার চাদরে ঢাকল উত্তর ভারতের একাধিক রাজ্য

Kaushik Roy | ০৪ জানুয়ারী ২০২৫ ১৬ : ৪৪Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ঘন কুয়াশার চাদরে ঢাকল দিল্লি সহ উত্তর ভারতের একাধিক রাজ্য। তীব্র ঠান্ডা এবং কুয়াশার কারণে দৃশ্যমানতা এতটাই কম যে দেরি করে ছেড়েছে শতাধিক বিমান এবং একাধিক ট্রেন পরিষেবা। এমনকি, কুয়াশার কারণে সড়ক পরিবহণেও বড়সড় প্রভাব পড়েছে। হরিয়ানার হিসারে এক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। দিল্লি বিমানবন্দরে শনিবার সকালে রানওয়ের দৃশ্যমানতা শূন্য হয়ে যাওয়ায় বিমান পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। ২৫০টিরও বেশি বিমান বিলম্বিত এবং ৪০টির মতো বিমান বাতিল করা হয়েছে।

 

শুক্রবার রাত থেকে শনিবার রাত ১.৩০ পর্যন্ত প্রায় ১৫টি বিমানের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘন কুয়াশার কারণে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। একাধিক বিমান সংস্থার তরফে যাত্রীদের জানানো হয়েছে, ঘন কুয়াশার কারণে দিল্লি এবং উত্তর ভারতের কিছু অঞ্চলে বিমান পরিষেবা ব্যাহত। কলকাতা বিমানবন্দরে ৪০টি বিমান বিলম্বিত এবং ৫টি বিমান বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে। একই পরিস্থিতি দেখা গিয়েছে চণ্ডীগড়, অমৃতসর, আগ্রা এবং উত্তর ভারতের অন্যান্য বিমানবন্দরেও। কুয়াশার কারণে ট্রেন পরিষেবাও ব্যাহত হয়েছে।

 

দিল্লি, নয়ডা, গুরগাঁও, লখনউ, আগ্রা, কর্ণাল, গাজিয়াবাদ, অমৃতসর, জয়পুর এবং অন্যান্য শহরে কুয়াশার কারণে যানবাহন পরিষেবা অত্যান্ত স্লথ হয়ে গিয়েছে। ভারতের মৌসম ভবন শনিবার দিল্লির জন্য কমলা সতর্কতা জারি করেছে। শনিবার সকালে দিল্লির তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস। পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ এবং আরও কয়েকটি রাজ্যে একই রকম ঘন কুয়াশা পরিস্থিতি লক্ষ্য করা গিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া