সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'শঙ্কার কিছু নেই', চিনে নয়া ভাইরাস আতঙ্কের মাঝেই আশ্বাসবাণী ভারতীয় স্বাস্থ্য সংস্থার

RD | ০৩ জানুয়ারী ২০২৫ ০০ : ৪২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: করোনার প্রায় পাঁচ বছর পর, চিনে আবার হিউম্যান মেটাপনিউমোভাইরাস (এইচএমপিভি)-সহ একাধিক ভাইরাস ছড়িয়ে পড়ছে ব্যাপকহারে। একাধিক ভাইরাস মানুষের শরীরে থাবা বসাচ্ছে। ১৪ বছর বয়সের নীচের শিশু এবং বয়স্করা আক্রান্ত হচ্ছেন। ভাইরাসের প্রকোপে কাতারে কাতারে মানুষ হাসপাতালমুখী হচ্ছেন। তাহলে কি ফের মহামারির থাবা। আতঙ্কিত ভারতীয়রাও। এই পরিস্থিতিতে ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস-এর (ডিজিএইচএস) আধিকারিক ডা. অতুল গোয়েল আশ্বাসবাণী শুনিয়েছেন। জানিয়েছেন, চিনের ভাইরাস নিয়ে আপাতত এ দেশে আতঙ্কের কোনও কারণ নেই। তাঁর পরামর্শ, শ্বাসযন্ত্রের সংক্রমণের বিরুদ্ধে সাধারণ সতর্কতা অবলম্বন করলেই হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

চিকিৎসকরা জানিয়েছেন, এইচএমপিভি রদ করার জন্য এখনও কোনও নির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই, তাই এর বিস্তার নিয়ন্ত্রণে প্রতিরোধই চাবিকাঠি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস ডা. অতুল গোয়েল বলেছেন, "চিনে মেটাপনিউমোভাইরাস প্রাদুর্ভাবের বিষয়ে খবর এসেছে। অন্য যেকোনও শ্বাসযন্ত্রের ভাইরাসের মতোই মেটাপনিউমোভাইরাসের ক্ষেত্রেও সাধারণ সর্দির উপসর্গ থাকবে এবং বয়স্ক ও অল্প বয়সীদের ফ্লু হতে পারে।" তাঁর সংযোজন, "আমরা দেশের অভ্যন্তরে শ্বাসযন্ত্রের প্রাদুর্ভাবের তথ্য বিশ্লেষণ করেছি। গত ডিসেম্বরে এর কোনও উল্লেখযোগ্য বৃদ্ধি নেই এবং আমাদের কোনও প্রতিষ্ঠান থেকে বড় সংখ্যায় রিপোর্ট মেলেনি।"

ডা. গোয়েলের মতে, শীতকালে শ্বাসযন্ত্রের ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব বৃদ্ধি পায়, যা মোকাবিলার জন্য হাসপাতালগুলিও প্রস্তুত থাকে। তাঁর পরামর্শ, "একটি জিনিস আমি জনসাধারণকে জানাতে চাই তা হল সাধারণ সতর্কতা অবলম্বন করতে হবে। যা আমরা সমস্ত শ্বাসযন্ত্রের সংক্রমণের ক্ষেত্রে করে থাকি। যদি কারওর কাশি এবং সর্দি থাকে, তাহলে তাঁর অন্যদের সংস্পর্শে যাওয়া এড়িয়ে চলতে হবে যাতে সংক্রমণ না ছড়ায়। কাশি এবং হাঁচির জন্য একটি আলাদা রুমাল বা তোয়ালে ব্যবহার করুন এবং যখনই সর্দি বা জ্বরের জন্য প্রয়োজনীয় সাধারণ ওষুধই খাবেন, অন্যথায় বর্তমান পরিস্থিতি সম্পর্কে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া