মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৩ জানুয়ারী ২০২৫ ০০ : ১৯Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ভোপাল থেকে ইউনিয়ন কার্বাইডের বিষাক্ত বর্জ্যের ১২টি কন্টেনার পৌঁছতেই রণক্ষেত্র পিথমপুর। সকাল থেকে বিক্ষোভে নেমেছেন এলাকার বাসিন্দারা। দুই বিক্ষোভকারী গায়ে আগুন লাগিয়ে নিজেদের শেষ করে দেওয়ার চেষ্টা করেন। তাঁদের ইনদওর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
বৃহস্পতিবার ভোপাল থেকে সরানো হয়েছে ইউনিয়ন কার্বাইড কারখানার বিষাক্ত বর্জ্য। ৪০ বছর পর বিষমুক্ত হয়েছে ভোপাল। আগুন ধরবে না এবং কোনও অবস্থাতেই বাইরে বেরিয়ে আসবে না, এমন ১২টি কন্টেনারে ওই বিপুল পরিমাণ বর্জ্য সরানো হয়। পিথমপুরের বর্জ্য নিষ্কাশন প্ল্যান্টে নিয়ে আসা হয়েছে বর্জ্যগুলিকে। এর পরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। পিথমপুর বাঁচাও সমিতি নামক একটি সংগঠনের দাবি, সরকার যতই পরিকল্পিতভাবে বর্জ্যগুলি নষ্ট করার চেষ্টা করুক না কেন এর ফলে এলাকার ক্ষতি হবে। স্থানীয় মানুষ এবং পরিবেশের ক্ষতি হবে। প্রতিবাদে শুক্রবার বনধেরও ডাক দিয়েছিল ওই সংগঠন। প্রতিবাদীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জও করতে হয় পুলিশকে।
এই বিষয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, "সরকার চায় না যে কোনও নাগরিকের ক্ষতি হোক ৷ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এই জায়গাটিতে (পিথমপুর) বর্জ্য ধ্বংস করার বিষয়ে সম্মতি জানিয়েছে ৷ মানুষের কাছে আবেদন, বিভ্রান্তিকর তথ্যে কান দেবেন না৷ বিজ্ঞানীদের তত্ত্বাবধানে সব বর্জ্য ধ্বংস করা হবে৷"
১৯৮৪ সালের ২ ডিসেম্বর গভীর রাতে ভোপালের ইউনিয়ন কার্বাইডের কারখানা থেকে মিথাইল আইসোসায়ানেট গ্যাস লিক করে পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে। ঘুমের মধ্যেই মৃত্যু হয় অনেকের। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও অনেকে মারা যান। সব মিলিয়ে সরকারি হিসাবে মৃতের সংখ্যা ছিল ৩৭৮৭। কিন্তু বেসরকারি মতে মৃতের সংখ্যা ১০ হাজারেরও বেশি। এর প্রভাবে নানা শারীরিক ক্ষতি হয় প্রায় পাঁচ লক্ষেরও বেশি মানুষের। কয়েক প্রজন্ম ধরে ওই অঞ্চলের মানুষ বয়ে বেড়াচ্ছেন এই দুর্ঘটনার প্রভাব। এর আগে একাধিক বার কারখানা চত্বর থেকে বিষাক্ত বর্জ্য সরানোর নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ হাই কোর্ট। ডিসেম্বরের শুরুতেই এ জন্য সরকারকে ভর্ৎসনাও করে আদালত। বর্জ্য সাফাইয়ের জন্য চার সপ্তাহ সময় দেওয়া হয়। তারপরেই সরানো হয় বর্জ্য। প্রশাসন সূত্রে খবর, এই বিপুল পরিমান বর্জ্য নষ্ট করতে প্রায় নয় মাস সময় লাগবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?