সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ০৩ জানুয়ারী ২০২৫ ২৩ : ৫৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বাকযুদ্ধে সরগরম ভোটের দিল্লি। অশোক বিহারের রামলালা ময়দানে শুক্রবার বিজেপির জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নাম উচ্চারণ না করলেও কেজরিওয়াল ও দিল্লির শাসক দল আপকে 'আপদ' বলে নিশানা করেন মোদি। এরপর বেশি সময় কাটেনি। পাল্টা প্রত্যাঘাত করেছে অরবিন্দ কেজরিওয়ালও।
এ দিন প্রচারে মোদি বলেছেন "আন্না হজারের আন্দোলনকে সামনে রেখে কিছু কট্টর বেইমান ক্ষমতায় এসেছিল। তারাই এই আপদের সৃষ্টিকর্তা।" কাকে আপদ বললেন প্রধানমন্ত্রী?রাজনৈতির বিশ্লেষকদের মতে, নাম উচ্চরণ না করলেও কেজরিকেই ইঙ্গিত করেছেন নরেন্দ্র মোদি। তাঁর অভিযোগ, "আপ নামের এই আপদ গত ১০ বছর ধরে দিল্লিকে বিপর্যস্ত করে দিয়েছে।"
মুখ্যমন্ত্রী থাকাকালীন বিপুল ব্যয়ে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি সংস্কার হয়েছিল বলে অভিযোগ বিজেপির। প্রচারে য়া নিয়ে খোঁচা দিয়েছেন মোদি। বলেছেন, "আমি চার কোটি গৃহহীনকে ঘর দিয়েছি। চাইলে নিজের জন্যেও ওঁর (মতো শিশমহল বানাতে পারতাম। কিন্তু তা করিনি।"
২০২৩ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাসভবন সংস্কারে বিপুল ব্যয়ের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। সে সময় দিল্লির সিভিল লাইনে কেজরি তাঁর বাসভবনের সংস্কার ও সৌন্দর্যায়নের জন্য ৪৫ কোটি টাকা খরচ করেছেন বলে অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লিখেছিলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সাক্সেনা। সেই প্রসঙ্গ তুলেই কেজরিকে এ দিন নিশানা করেন মোদি।
প্রধানমন্ত্রীর কটাক্ষের পাল্টা বিজেপিকে 'গরিবের শত্রু' বলে দেগে দিয়েছেন আপ সুপ্রিমো কেজরিওয়াল। তিনি বলেছেন, "বিজেপি দিল্লিতে বস্তি ভেঙে ২ লাখেরও বেশি মানুষকে গৃহহীন করেছে।" মোদির 'আপদ' মন্তব্যের জবাবে কেজরিওয়াল বলেছেন, "বিজেপি আপদ-এর মুখোমুখি হয়েছে কারণ দিল্লির নির্বাচনের জন্য ওদের মুখ্যমন্ত্রীর মুখ, বা কোনো ইস্যু নেই।" তাঁর বাড়ি নিয়ে প্রধানমন্ত্রীর 'শীষমহল' তোপের বিরুদ্ধে কেজরিওয়ালের দাবি, তিনি ব্যক্তিগত আক্রমণে নিজেকে জড়াবেন না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?