মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Human Barbie hopes to remain ageless using son s blood, sparks debate online gnr

বিদেশ | ভ্যাম্পায়ার নাকি, আজীবন যৌবন ধরে রাখতে ছেলের রক্ত নিজের শরীরে নেবেন 'বার্বি'!

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ০৩ জানুয়ারী ২০২৫ ২২ : ৫৮Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: আজীবন যৌবন ধরে রাখতে সন্তানের রক্ত নিজের শরীরে প্রবেশ করাবেন স্বঘোষিত মনুষ্য 'বার্বি'। আমেরিকার মার্সেলা ইগলেসিয়া সম্প্রতি এই ঘোষণা করেছেন। তাঁর এই ঘোষণা চমকে দিয়েছে সকলকে।

৪৭ বছর বয়সী মার্সেলা লস এঞ্জেলেসের বাসিন্দা। ইতিমধ্যেই তিনি ৮৬ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন প্লাস্টিক সার্জারির পিছনে। তাঁর ইচ্ছে, বাচ্চাদের প্রিয় খেলনা বার্বি পুতুলের মতো নিজের শরীরের গঠন তৈরি করা। তাঁর ঘোষণা, নিজের ছেলের রক্ত শরীরে প্রবেশ করাবেন। এর ফলে শরীরে নতুন কোষের সরবরাহ বজায় থাকবে। এই বুদ্ধি তাঁর ছেলে রড্রিগোরই মস্তিষ্কপ্রসূত বলে দাবি করেছেন মার্সেলা। তাঁর ঠাকুমাকেও একই ভাবে রক্ত দেওয়ার কথা ভাবছেন ২৩ বছরের রড্রিগো।

মার্সেলা জানিয়েছেন, স্টেম সেল থেরাপি নেওয়ার সময় তিনি এই পদ্ধতির কথা জানতে পারেন। এই রক্ত বদল করার ফলে শরীরে নতুন কোষের আমদানি ঘটে। এর উপকার অনেক। তিনি বলেন, ''রক্ত বদলের ফলে শরীরে আগত নতুন কোষগুলি অক্সিজেন সরবরাহে সাহায্য করে। চোট পেলে তা সারেও দ্রুত।''

নতুন বছরেই এই চিকিৎসা করাতে চান মার্সেলা। সেই জন্য ডাক্তারের খোঁজও শুরু করেছেন। কিন্তু সতর্ক করেছে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এই ধরনের চিকিৎসা পদ্ধতি অবলম্বনের পূর্বে প্রচুর পরীক্ষানিরীক্ষা প্রয়োজন। নইলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে।

ইনস্টাগ্রামে প্রায় ১২ লক্ষ অনুরাগী রয়েছে মার্সেলা। সেখানে এই খবর শেয়ার করতেই অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বেশিরভাগই অনুরাগীই কটাক্ষ করছেন মার্সেলাকে। প্লাস্টিক সার্জারির প্রতি ঝোঁকের ফলে অনেকের মৃত্যুও হয়েছে বলেও মনে করিয়ে দিয়েছেন অনেকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া