মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০৩ জানুয়ারী ২০২৫ ২২ : ৫২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: আন্টার্কটিকা বিশ্বের অন্যতম শীতল একটি প্রদেশ। সেখানে সারা বছরই বরফে ঢাকা থাকে। রয়েছে বরফের দেশের প্রাণীদের বাসও। ভৌগলিক কারণেও আন্টার্কটিকার একটি আলাদা গুরুত্ব রয়েছে। তবে সেখানকার গবেষকরা সম্প্রতি একটি অবাক করা অবিষ্কার করেছেন। সেখানে তারা নতুন একটি শক্তির উৎস দেখতে পেরেছেন। এখানেই শেষ নয় সেই শক্তি বরফের ভিতরে ফুটন্ত অবস্থায় রয়েছে।
কেউ কখনও ভাবতে পারেননি এইরকম একটি প্রদেশে এমন পরিস্থিতি তারা দেখতে পারবেন। সাধারণত এখানে বরফ কঠিন অবস্থায় রয়েছে। বাকিটা সাগরের জলে ভাসমান বরফ রয়েছে। তবে পৃথিবীর এই অংশ থেকে তীব্র তাপের বিচ্ছুরণ ঘটছে। সেই তাপ বরফের সঙ্গে স্পর্শে এসে ক্রমাগত ফুটছে। বিজ্ঞানীরা অনুমান করছেন এই তাপ পৃথিবীর কেন্দ্র থেকে আসছে। এই তাপের ফলে বরফ ক্রমাগত জল হয়ে ফুটে চলেছে।
বরফের এত পুরু চাদরের মধ্যে থেকে কীভাবে এই ধরণের তাপ আসছে সেটা নিয়ে এখন চিন্তায় বিজ্ঞানীরা। যদি এই তাপের পরিমান বাড়ে এবং এখানকার বরফ দ্রুত গলতে শুরু করে তাহলে প্রতিটি মহাসাগরের জলের পরিমান বেড়ে যাবে। ফলে সাগরপারে যেসব দেশ রয়েছে তারা বড়সড় সমস্যার সামনে পড়বে।
এই এলাকার ভৌগলিক অবস্থান অত্যন্ত জটিল। তবে এই শীতল পরিবেশ যদি নষ্ট হয়ে যায় তাহলে এর প্রভাব গোটা বিশ্বে পড়বে। বিজ্ঞানীরা আরও অনুমান করছেন আন্টার্কটিকার বরফের নিচে হয়তো বেশ কয়েকটি আগ্নেয়গিরি থাকতে পারে। সেজন্যেই সময়ের ব্যবধানে সেখান থেকে আগুনের লাভা বের হচ্ছে। এরফলেই এই বিশেষ এলাকার বরফ গরম জলের মতো ফুটে চলেছে।
বিশ্বের বহু দেশের গবেষকরা এখানে এসে নিজেদের গবেষণার কাজ করছেন। তারা সকলেই এই বিষয়টি নিয়ে যথেষ্ট চিন্তিত। যদি এত শীতল জায়গা থেকে নতুন আগ্নেয়গিরি তৈরি হয়ে যায় তাহলে এখানকার পরিবেশ প্রভাবিত হবে তাই নয়, সমগ্র মানবজাতিকে এর ফল ভুগতে হবে। এবার এই ফুটন্ত বরফকে নিয়ে আগামীদিনে কোন নতুন সমস্যা তৈরি হবে সেটাই দেখার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?