সোমবার ১১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ০৩ জানুয়ারী ২০২৫ ২২ : ১৭Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: স্বাস্থ্যবিমা আজকের দিনে বহু মানুষের রয়েছে। জরুরি সময় দেখা যায় স্বাস্থ্যবিমা কাজে লাগাতে গিয়ে কালঘাম ছোটে পলিসি হোল্ডারদের। সম্প্রতি একটি সমীক্ষা থেকে দেখা গিয়েছে প্রতি ১০ জনের মধ্যে ৫জন পলিসি হোল্ডার স্বাস্থ্যবীমার সুবিধা পান না। তাদের কঠিন সময়ে তারা নিজের স্বাস্থ্যবিমাকে কাজে লাগাতে পারেন না।
এই সমীক্ষা করা হয়েছে ২০২৪ সালের জুন মাস থেকে ডিসেম্বর মাসের মধ্যে। ভারতের ৩২৭ টি জেলার প্রায় ১ লক্ষের বেশি স্বাস্থ্যবীমা হোল্ডারদের মধ্যে এই সমীক্ষা চালানো হয়। সেখানেই দেখা গিয়েছে দরকারের সময় তাদের এই টাকা পেতে দেরি হয়েছে। এমনকি অনেক সময় দেখা গিয়েছে আবেদন করার ৪৮ ঘন্টা পরেও তারা তাদের স্বাস্থ্যবিমার টাকা পাননি। ফলে হাসপাতাল থেকে তাদের বের হতে দেরি হয়ে গিয়েছে।
অনেকে আবার জানিয়েছেন, স্বাস্থ্যবিমার জন্য তারা আবেদন করলেও তারা সেই টাকার পুরোটা পাননি। সেই টাকার কিছুটা অংশ পেয়েছেন। বাকি টাকা তাদের নিজেদেরকে যোগাড় করতে হয়েছে। দ্যা ইনসুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভালপড অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে ১১ শতাংশ স্বাস্থ্যবিমা নাকচ হয়ে গিয়েছে।
কঠিন সময়ে স্বাস্থ্যবিমার আবেদন নাকচ হওয়ার অন্যতম একটি কারণ হল সঠিক তথ্য জমা না দেওয়া। পলিসি হোল্ডার যদি সঠিকভাবে নিজের সমস্ত তথ্য জমা না দেন তাহলে তার আবেদন অতি সহজেই নাকচ হয়ে যায়।
স্বাস্থ্যবিমা করার সময় দেখা যায় পলিসি হোল্ডাররা সঠিকভাবে সমস্ত কাগজপত্র পড়ে দেখেন না। সেখানে অনেক নিয়ম থাকে যেগুলি তখনই পড়ে নেওয়া দরকার হয়ে পড়ে। নাহলে পরে গিয়ে যখন সেই টাকা দাবি করা হবে তখন সেগুলি অতি সহজেই নাকচ হয়ে যায়।
অনেক সময় দেখা যায় পলিসি হোল্ডাররা স্বাস্থ্যবিমার টাকা সঠিকভাবে দেন না। বেশ কিছুদিনের ফাঁক থাকলে সেগুলি পরে মিটিয়ে দেওয়ার চেষ্টাও করেন না। ফলে সেখান থেকে স্বাস্থ্যবিমার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে থাকে।
স্বাস্থ্যবিমায় টাকা পেতে হলে সঠিক সময় দেখে তবেই আবেদন করতে হয়। যদি রোগীর চিকিৎসাচলাকালীন সেই আবেদন না করা হয় তাহলে সেই টাকা পেতে দেরি হয়ে যায়। যেখানে রোগী ভর্তি থাকে সেখানকার সমস্ত তথ্য সঠিক সময়ে যদি জমা দেওয়া যায় তাহলে অতি দ্রুত স্বাস্থ্যবিমার সুবিধা পাওয়া যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?