বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ভারতীয় পড়ুয়াদের ওপর নামছে খাঁড়া, ট্রাম্প আসতেই আমেরিকায় ওয়ার্ক পারমিট বাতিলের ইঙ্গিত

Kaushik Roy | ০৩ জানুয়ারী ২০২৫ ২১ : ৫৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: অপটিক্যাল প্র্যাক্টিকাল ট্রেনিং প্রোগ্রাম। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে অন্যান্য দেশের পড়ুয়াদের চাকরির সুযোগ দিয়ে থাকে। কিন্তু বিদেশের পড়ুয়াদের আমেরিকায় চাকরির সুযোগ দেওয়ায় সেদেশের বাজারে বড়সড় প্রভাব পড়ছে এমনটাই অভিযোগ উঠেছে। সে কারণে প্রশ্নের মুখে পড়তে হয়েছে এই প্রোগ্রামটিকে। অনেকের মতে, এই প্রোগ্রামে অংশ নিয়ে অনেকেই সময় পেরিয়ে যাওয়ার পরেও থেকে যাচ্ছেন মার্কিন মুলুকে। তাতে করে ক্ষতি হচ্ছে সে দেশের মানুষদের। এই প্রোগ্রাম বন্ধ হয়ে গেলে এবার সমস্যার মুখে পড়তে হবে ভারতীয় পড়ুয়াদেরও। এই ওপিটি প্রোগ্রাম মূলত চালু করা হয়েছিল স্কিল ডেভেলপমেন্টের জন্য। পরবর্তীকালে এফ ওয়ান ভিসাধারী বিদেশি পড়ুয়াদের তিন বছরের জন্য মার্কিন মুলুকে চাকরির ব্যবস্থা করে দিত এই সংস্থা।

 

অভিযোগ, এতে করে সরাসরি আমেরিকার চাকরির বাজারে নাম লিখিয়ে ফেলেন বিদেশি পড়ুয়ারা। সে দেশে থেকে যাঁরা স্নাতক অর্জন করেন তাঁদের পক্ষে সমস্যার সৃষ্টি হয়। এই প্রোগ্রামকে মার্কিন মুলুকে চাকরির বাজারে ‘ব্যাকডোর এন্ট্রি’ আখ্যা দিচ্ছেন অনেকে। ইউএস টেক ওয়ার্কার্স নামে এক গ্রুপের বক্তব্য, এই প্রোগাম বিদেশি শিক্ষার্থীদের জন্য একধরনের ইন্টার্নশিপ প্রক্রিয়া। বিশ্ববিদ্যালয়গুলি শিক্ষার পরিবর্তে কাজের অনুমতি বিক্রি করছে। এই ব্যবস্থা সম্পূর্ণ অবৈধ। প্রশাসনের উচিত এটা বন্ধ করা। যাতে আমেরিকান স্নাতকরা ন্যায্য প্রতিযোগিতার সুযোগ পায়। এই প্রোগ্রাম নিয়ে মামলা দায়ের হয়েছে আদালতেও। তবে নিম্ন আদালত জানিয়েছে, এই প্রোগ্রামটি বৈধ।

 

ভারতীয় পড়ুয়ারা অনেকেই পেশাগত অভিজ্ঞতা অর্জনের জন্য এই প্রোগ্রামের ওপর নির্ভরশীল। ওপিটি প্রোগ্রামটি বন্ধ হলে কর্মজীবন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনার আকর্ষণে বড়সড় প্রভাব পড়বে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। প্রোগ্রামটি বন্ধ হলে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলির আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আকর্ষণ কমে যেতে পারে। সেক্ষেত্রে ক্ষতির মুখে পড়বে বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক ব্যবস্থাও। এই প্রোগ্রামের ভবিষ্যৎ নিয়ে ভিন্ন মতামত রয়েছে। তবে রিপাবলিকান ও ডেমোক্র্যাট যেই প্রশাসনই সরকারে থাকুক না কেন উভয়ই প্রোগ্রামটি প্রসারিত করার দিকেই নজর দিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া