সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'আমি পরিবারের সবাইকে মেরেছি', মামাকে ফোন করে হাড়হিম হত্যার কথা শোনাল ভাগ্নে!

RD | ০৩ জানুয়ারী ২০২৫ ২১ : ২৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: মা এবং চার বোনকে নৃশংসভাবে খুন করে মামাকে ফোন করেছিল ভাগ্নে আরশাদ। তারপরই ২৪ বছর বয়সির সেই হাড়হিম শিকারোক্তি। জানাল সে পরিবারের সকলকে খুন করেছে। না, কোনও নাটক বা মিথ্যে নয়। সত্যিই আরশাদ তাঁর পরিবারের পাঁচ জনকে খুন করেছিল। কেন এই খুন তার ব্যাখ্যা দিতে ৬ মিনিট ৫৫ সেকেন্ডের একটি ভিডিও করেছিল সে। এই খুনের নেপথ্যে তার বাবা মহাম্মদ বদরুদ্দিনও জড়িত বলে কবুল করেছে আরশাদ। অভিযুক্তে মৃত্যুদণ্ড সাজার দাবি করেছে আরশাদের মা আসমার বাপের বাড়ির লোকেরা।

আরশাদের ফোন থেকে উদ্ধার করা ভিডিওতে প্রতিবেশীদের হয়রানি, সম্পত্তি সংক্রান্ত বিরোধ, পুলিশের নিষ্ক্রিয়তা এবং পরিবারের ধর্মান্তকরণের পরিকল্পনার হাড়হিম অভিযোগ উঠে এসেছে।  আরশাদকে ভিডিও-তে বলতে শোনা গিয়েছে, 'আমি কলোনির (ইসলামনগর, আগ্রা) লোকদের উপর বিরক্ত ছিলাম। তারা আমাদের নির্যাতন করেছিল এবং আমাদের বাড়িটি দখল করতে চেয়েছিল। আমরা যখন আওয়াজ তুলি তখন কেউ শোনেনি। এমনকি তারা পুলিশকে ঘুষও দিয়েছিল। আমি আমার বোনদের বিক্রি হতে দেখব? অসহ্য যন্ত্রণায় ছটফট করছিলেন তাঁরা। এই পদক্ষেপ নিয়ে আমি তাদের সম্মান বাঁচিয়েছি।'

নিহত আসমার (আরশাদের মা) ভাই মোহাম্মদ জিশান সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন যে, "সেদিন আমি লখনউ থেকে একটি ফোন পেয়েছিলাম। আমি আরশাদের সঙ্গে কথা বলেছিলাম। সে বলেছিল, আঙ্কেল আমি পুরো পরিবারকে মেরে ফেলেছি।  তারপরে পুলিশ ফোন কেড়ে নিয়েছে।" তিনি আরো বলেন, "আমি আমার বোনের সঙ্গে শেষ কথা বলেছিলাম প্রায় চার মাস আগে। সে খুব সহজ-সরল ছিল। সকলকে ভালোবাসতো। আমি চাই আরশাদকে কঠোরতম শাস্তি দেওয়া হোক, তার ফাঁসি হওয়া উচিত।"

আরশাদ কেন তার পরিবারকে হত্যা করল?
আরশাদের পরিবার আগ্রায় থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, পারিবারিক কলহের জেরে তিনি এই পদক্ষেপ করেছেন। তবে, ভিডিওতে, তিনি দাবি করেছেন যে, এই খুনের কারণ প্রতিবেশীদের দ্বারা হয়রানি। প্রতিবেশীরা তাদের পরিবারকে অপহরণ করে ধর্মান্তকরণের চেষ্টা করছিল বলে আরশাদের অভিযোগ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া