সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | অভ্যর্থনা বিনিময়ের মাঝেই তেজস্বীর কাঁধে হাত নীতীশের! বিহারে ফের 'মহানাটক'? জল্পনা বাড়ছে

RD | ০৩ জানুয়ারী ২০২৫ ১৮ : ২৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: লালুপ্রসাদের 'দরজা খোলা' রেখে আমন্ত্রণ। যা শুনে নীতীশের মুখে হালকা হাসি, হাতজোড়! তারপর আবার লালুপুত্র তেজস্বী যাদবকে দেখেই উষ্ণ অভ্যর্থনা বিনিময় এবং কাঁধে হাত রেখে বাহবা দেওয়া। তাহলে কী ফের একবার আড়ালে ঘুটি সাজাচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী? ফের ভোলবদলের সম্ভাবনা নীতীশ কুমারের? বিহারের রাজনীতিতে এখন সেই প্রশ্নই সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে।

গত লোকসবা ভোটের আগে বিরোধীদের 'ইন্ডিয়া' জোটের অন্যতম উদ্যোগী ছিলেন আরজেডি সুপ্রিম নীতীশ কুমার। কিন্তু, ২০২৪ সালের জানুয়ারিতে সেই জোটকে অর্ধচন্দ্র দেখান তিনি। 'ইন্ডিয়া' জোট ছেড়ে যোগদান করেন 'এনডিএ'-তে। বছর ঘুরেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় রয়েছেন জেডিইউ সাংসদরা। কিন্তু এমন কী হল যে একবছরের মধ্যেই নীতীশ কুমারের আচরণে রহস্য দানা বাঁধছে।

বৃহস্পতিবার আরজেডির প্রতিষ্ঠাতা লালুপ্রসাদ যাদব নিজে হঠাৎই বলেন, "নীতীশের জন্য ইন্ডিয়ার দরজা খোলা। তাঁরও উচিত নিজের দরজা খুলে দেওয়া। তাহলে দুই প্রান্তের লোক যাতায়াত করতে পারবেন।" একদা সহযোগী লালুর সেই প্রস্তাব সম্পূর্ণ না উড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মৃদু হাসেন বিহারের মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই হাতজোড় করেন। বললেন, "আপনি কী বলছেন?" আর কথা বাড়াননি বিহারের মুখ্যমন্ত্রী। 

নীতীশের হালকা হাসিতে জল্পনা বেড়েছে। পরে তাঁর আরও এক কাজে সেই জল্পনা আরও পোক্ত হয়। বৃহস্পতিবারই বিহারের নতুন রাজ্যপাল আরিফ মহম্মদ খানের শপথ অনুষ্ঠান ছিল। তাতে বিরোধী দলনেতা তেজস্বী যাদবকে দেখেই উষ্ণ অভ্যর্থনা বিনিময় করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তেজস্বীর কাঁধে হাত রেখে তাঁর প্রশংসাও করতে দেখা গিয়েছে নীতীশকে। সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল। তাতেই প্রশ্ন, বিহারের হচ্ছেটা কী? 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া