সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ত্রিপুরা বইমেলায় টেকনো ইন্ডিয়া-র নলেজ সেন্টার, ঘুরে দেখলেন মানিক সাহা 

Riya Patra | ০৩ জানুয়ারী ২০২৫ ১৭ : ২৬Riya Patra


নিতাই দে, আগরতলা: ‘বই চেতনা বাড়ায়। নতুন বইয়ের গন্ধে যে আত্মতৃপ্তি আসে তা  বই ছাড়া আর কোথাও পাওয়া যায় না। তাই পরবর্তী প্রজন্মকে বই পড়ার প্রতি আকৃষ্ট করতে হবে। অভিভাবকদের আরও বেশি দায়িত্ব নিতে হবে।‘ বুধবার সন্ধেয় আগরতলার হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় মঞ্চে ৪৩তম আগরতলা বইমেলার উদ্বোধন করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বললেন একথা। 


বইমেলার জন্য রাজ্যবাসী সারা বছর অপেক্ষা করে থাকেন। ছাত্রছাত্রীদের পরীক্ষার কথা বিবেচনা করে এবছর বইমেলা এগিয়ে আনা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘আগে বিভিন্ন অনুষ্ঠানে বই উপহার দেওয়ার প্রচলন ছিল। এই অভ্যাস আবার ফিরিয়ে আনা উচিত। আমাদের সবারই বই পড়া অভ্যাসে পরিণত করতে হবে। মেধা ও মননের উৎসব হল বইমেলা। জ্ঞান অর্জনের ভিত্তি হল বই।‘ 


 উল্লেখ্য, ১৩ দিনব্যাপী ৪৩তম আগরতলা বইমেলা চলবে আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত। এবারের বইমেলায় ১৭৮টি স্টল রয়েছে। এর মধ্যে অন্য রাজ্যের ৪২টি স্টল রয়েছে। তারমধ্যে রয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি এবং টেকনো ইঞ্জিনিয়ারিং কলেজের একটি নলেজ সেন্টার রয়েছে। টেকনো ইন্ডিয়া গ্রুপের নলেজ সেন্টারের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। উপস্থিত ছিলেন মন্ত্রী স্বান্তনা চাকমা, আগরতলা পুরো নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়িকা মিনা রানী সরকার, ত্রিপুরার ইউনিভার্সিটি প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রফেসর অরুন উদয় সাহা, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝরনা দেব বর্মন-সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। 


টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরার নলেজ সেন্টারে মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রীদের বরণ করে নেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরার ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা: রতন কুমার সাহা এবং টেকনো ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ডা: দিবাকর দেব। টেকনো ইন্ডিয়া গ্রুপের নলেজ সেন্টারটি পরিদর্শনও করেন মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য মন্ত্রী,  বিধায়ক, প্রশাসনের কর্মকর্তারা। ইউনিভার্সিটি এবং কলেজের বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী খোঁজখবর নেন। নলেজ সেন্টার পরিদর্শন করে মুখ্যমন্ত্রী-সহ অন্যান্য মন্ত্রীরা খুশি যারপরনাই। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা তথা ইউনিভার্সিটির আচার্য ডঃ সত্যম রায় চৌধুরীর প্রশংসা করেন মুখ্যমন্ত্রী নিজে। বিশেষ করে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা এবং ইঞ্জিনিয়ারিং কলেজের এ আই কোর্স চালু হওয়ায় মুখ্যমন্ত্রী খুশি। 
১৩ দিনের এই বইমেলায় যাতে সবাই আসতে পারেন সেজন্য বিনামূল্যে বাস পরিষেবারও ব্যবস্থা করা হয়েছে। এবছর বইমেলার মূল ভাবনা হল 'সর্বেষাং শান্তির্ভবতু'। যার অর্থ, সবার প্রতি শান্তি বর্ষিত হোক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া