মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিদেশ | কাতারে কাতারে মানুষ হাসপাতালে, করোনার পর নতুন ভাইরাসের ঢেউ চিন থেকেই ছড়িয়ে পড়বে বিশ্বে?

Riya Patra | ০৩ জানুয়ারী ২০২৫ ১৬ : ৩৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: করোনা, চিন থেকেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। এক বীভৎস অতিমারী কাল কাটিয়েছে বিশ্ব। চিনের নতুন ভিডিও দেখে ফের আতঙ্ক, তাহলে কি করোনার পর নতুন ভাইরাসের ঢেউ ফের ছড়িয়ে পড়বে চিন থেকেই? 

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চিনের হাসপাতালগুলির ভিডিও। তাতে দেখা গিয়েছে, কাতারে কাতারে মানুষ ভিড় করছেন স্থানীয় হাসপাতালগুলিতে। অনেকের মুখেই মাস্ক। তাঁরা হাসপাতালের ভিড় লাইনে দাঁড়িয়ে। যদিও এসব ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। তবে, শীতের মুখে এই ভিডিও সাধারণের মনে আতঙ্ক বাড়িয়েছে ব্যাপকহারে। অনেকেই প্রশ্ন করছেন, অতিমারীর পর কি ফের চিন থেকেই বিশ্বে ছড়িয়ে পড়বে নতুন ভাইরাস? ফের বিপর্যস্ত হবে জনজীবন? তছনছ হয়ে যাবে সব আবার?

ঘটনা কী? জানা গিয়েছে, করোনার প্রায় পাঁচ বছর পর, চিনে আবার হিউম্যান মেটাপনিউমোভাইরাস (এইচএমপিভি)-সহ একাধিক ভাইরাস ছড়িয়ে পড়ছে ব্যাপকহারে। কেউ কেউ বলছেন, একাধিক ভাইরাস মানুষের শরীরে থাবা বসাচ্ছে দ্রুত হারে। মূলত ১৪ বছর বয়সের নীচের শিশু এবং বয়স্করা আক্রান্ত হচ্ছেন। ভাইরাসের প্রকোপে কাতারে কাতারে মানুষ হাসপাতালমুখী হচ্ছেন। আবার কিছু সোশ্যাল মিডিয়ার পোস্টে জানা গিয়েছে, মূলত এইচএমপিভি ভাইরাস ছড়িয়ে পড়ছে ব্যাপকহারে। আক্রান্ত হচ্ছে হাজার হাজার শিশু, শিশুরা 'হোয়াইট লাংস'-এ ভুগছে। শিশু হাসপাতালগুলির অবস্থা দেখা যাচ্ছে না চোখে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট, শুধু হাসপাতালে ভিড় নয়, লম্বা লাইন শ্মশানের সামনেও। অর্থাৎ ভাইরাসের প্রকোপে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ? অনেকেই বলছেন, দ্রুতহারে ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে চিনে জারি হয়েছে জরুরি অবস্থা। যদিও এই বিষয়ে কেউ কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি এখনও।

এইচএমপিভি আদতে কী? জানা গিয়েছে, এক্ষেত্রেও করোনা কিংবা ইনফ্লুয়েঞ্জার মতোই উপসর্গ দেখা দেয়। হালকা জ্বর, কাশি, ঠান্ডা লাগার মতো উপসর্গ দেখা দেয়। মূলত শীতের সময়ে এসব রোগের প্রাদুর্ভাব বাড়ে বলেই মত বিশেষজ্ঞদের। এই রোগের উপর চিন নজরদারি চালাচ্ছে বলে জানা গিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া