সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | মুজিব নন, জিয়াউর রহমানই স্বাধীন বাংলাদেশের ঘোষক, বদলে গেল পড়শি দেশের স্কুলপাঠ্য

RD | ০২ জানুয়ারী ২০২৫ ০১ : ৪০Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পাঠ্যসূচিতে বড়সড় বদল। ডেইলি স্টার সংবাদপত্রে প্রকাশিত খবর অনুসারে, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য বাংলাদেশে নতুন পাঠ্যবই ছাপানো হয়েছে। সেই পাঠ্যপুস্তকে উল্লেখ রয়েছে যে, ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের ঘোষণা 'বঙ্গবন্ধু' শেখ মুজিবুর রহমান নন, করেছিলেন জিয়াউর রহমান! জিয়াউর বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রয়াত স্বামী। এইসব পাঠ্যপুস্তক থেকে মুজিবুর রহমানের ‘জাতির জনক’ উপাধিও বাদ দেওয়া হয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসানকে উদ্ধৃত করে ২০২৫ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যপুস্তকে উল্লেখ থাকছে "১৯৭১ সালের ২৬ মার্চ জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশ ঘোষণা করেছিলেন। এবং এর পরদিন, অর্থাৎ - ১৯৭১ সালের ২৭ মার্চ বঙ্গবন্ধুর হয়ে বাংলাদেশের স্বাধীনতা সংক্রান্ত আরও একটি ঘোষণা করেছিলেন তিনি।"

বিষয়টি নিয়ে লেখক ও গবেষক রাখাল রাহার বক্তব্যও তুলে ধরা হয়েছে। পাঠ্যপুস্তকে পরিবর্তন ও সংশোধন আনার জন্য এই রাখাল রাহার উপরেই দায়িত্ব দেওয়া হয়েছিল। রাখাল রাহার দাবি, তাঁরা পাঠ্যবইগুলি থেকে 'অতিরিক্ত এবং চাপিয়ে দেওয়া ইতিহাসের' ভার লাঘবের চেষ্টা করেছেন। এই লেখক ও গবেষকের দাবি, "যাঁরা পুরোনো পাঠ্যবইগুলির মূল্যায়ন করেছেন, তাঁরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা সংক্রান্ত বঙ্গবন্ধুর ওয়্যারলেস বার্তা আদৌ কোনও সত্য-নির্ভর ইতিহাস নয়। কারণ, সেই সময় তিনি পাকিস্তানি সেনার হাতে বন্দি ছিলেন। সেই কারণেই ওই অংশটি পাঠ্যবই থেকে বাদ দেওয়া হয়েছে।"

সংবাদপত্রের প্রতিবেদন অনুসারে, এর আগে প্রথামিক ও মাধ্যমিকস্তরের পাঠ্যপুস্তকগুলিতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষকের নাম সরকার বদলের সঙ্গে সঙ্গে বদলেছে। 

আওয়ামী লীগের সমর্থকদের বিশ্বাস শেখ মুজিবুর রহমান বাংলাদেসের স্বাদীনতার ঘোষণা করেছিলেন এবং জিয়াউর রহমান, যিনি একজন সেনা মেজর এবং পরে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন, শুধুমাত্র মুজিবের নির্দেশে ঘোষণাটি পড়ে শুনিয়ে ছিলেন। এর আগে, বাংলাদেশি নোট থেকেও শেখ মুজিবুর রহমানের ছবি মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল বর্তমান তত্ত্বাবধায়ক সরকার।

বাংলাদেশের ইতিহাস থেকে মুজিবুর রহমানকে মুছে ফেলার তৎপরতা জারি রয়েছে। ৫ অগাস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পরপরই 'বঙ্গবন্ধু'র মূর্তি ভেঙে ফেলতে দেখা গিয়েছিল উত্তেজিত জনতাকে। অন্তর্বর্তীকালীন সরকার দেশের ক্ষমতায় আসার পর মুজিব হত্যার দিন (১৫ অগাস্ট) জাতীয় ছুটি বাতিল করেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া