মঙ্গলবার ১২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Almond oil can prevent dryness of your skin make skin tone bright and beautiful

লাইফস্টাইল | রূপচর্চার ক্ষেত্রে দারুণ কাজে লাগে এই তেল, ত্বকের বহু সমস্যার সমাধান করতে কীভাবে ব্যবহার  করবেন জানুন 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ০২ জানুয়ারী ২০২৫ ০১ : ১৪Moumita Ganguly

আজকাল ওয়েবডেস্কঃ আমন্ড বা কাঠবাদামের কথা তো সকলেই জানেন। স্বাস্থ্যের উপকারের ক্ষেত্রে এর কথাও অজানা নয়। নিয়মিত আমন্ড খেলে নানা ধরনের রোগ থেকে দূরে থাকা যায়। কিন্তু ত্বকের বহু সমস্যারও যে সমাধান হতে পারে এটি দিয়ে, জানুন কীভাবে ব্যবহার করবেন।

আমন্ড তেলে রয়েছে ভিটামিন এ, ই। এর সঙ্গে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড ও জিঙ্ক। এর সব ক’টিই ত্বকের জন্য ভালো। এই তেলের ব্যবহার চোখের তলার ডার্ক সার্কল বা কালো ছোপ কমে যেতে পারে। এটি ওই ধরনের দাগ মুছে ফেলতে পারে। বাদাম তেলে থাকা জিঙ্ক মুখের দাগ কমাতেও সাহায্য করে। অনেকের মুখে ছোট ছোট দাগ হয়। সেগুলি মুছে ফেলা যায় এই তেলের মালিশে। শীতে অনেকেরই ত্বক শুকিয়ে গিয়ে জেল্লা চলে যায়। এই সময়ে আমন্ড তেলের মালিশ হারানো জেল্লা ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। 

ঘুমোতে যাওয়ার সময় মুখে বাদাম তেল লাগান। এটা দিয়ে ধীরে ধীরে মুখে ম্যাসাজ করুন। এতে মুখের রক্ত সঞ্চালন বাড়বে এবং ত্বক উজ্জ্বল হবে। মেকাপ তুলতে বাদামের তেল ব্যবহার করতে পারেন। শীতকালে মুখ থেকে মেকাপ তুলে ফেললেই ত্বক শুষ্ক দেখায়। ফলে মেকাপ তোলার পর বাদামের তেল লাগান, এতে ত্বক মসৃণ ও সুস্থ থাকবে। ফেস মাস্ক হিসেবেও বাদাম তেল ব্যবহার করতে পারেন। এর জন্য একটি পাত্রে কয়েক ফোঁটা বাদাম তেল দিয়ে তাতে সামান্য মধু ও এক চিমটি হলুদ মেশান। এই তিনটি মিশিয়ে ফেসপ্যাকের মতো মুখে লাগান। এটি আপনার মুখের উজ্জ্বলতা বাড়াবে এবং আপনার ত্বক খুব সুন্দর দেখাতে শুরু করবে। বাদাম তেল ব্যবহার করলে মুখের দাগ উঠে যায়। দীর্ঘদিন ধরে ব্রণর সমস্যা থাকলে বাদাম তেল সেটা দূর করতে সহায়ক। এই তেলে উপস্থিত অ্যাসিড মুখের অতিরিক্ত তেল শোষণ করে নেয়। ফলে ব্রণ নিরাময় করে। এছাড়া বাদাম তেলে পাওয়া ভিটামিন-ই আমাদের ত্বককে সূর্যের আলো থেকে রক্ষা করতে সাহায্য করে। 

বাদাম থেকে বিভিন্ন উপকারী উপাদানে ভরপুর। এই তেলে থাকে ভিটামিন এ, ই, ডি। পাশাপাশি পটাশিয়াম, জিঙ্ক, আয়রন, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে ভরপুর মাত্রায়। এই সকল গুণগুলির জন্য আমন্ড অয়েল শরীরের পক্ষে ভীষণই উপকারী।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া