সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ‘দশ মিনিট সময় দিচ্ছি’, ভাইরাল ভিডিওতে মনিকার হুমকি সামনে, ভিডিওতে বিস্ফোরক পুনীতও!

Riya Patra | ০২ জানুয়ারী ২০২৫ ০০ : ৩৪Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বছর ৪০-এর পুনীত খুরানা। দিল্লির বাসিন্দা, দিল্লিরই এক ক্যাফের মালিক। তাঁর সঙ্গে যুগ্মভাবে ওই ক্যাফের মালিক ছিলেন তাঁর স্ত্রীও। দু’ জনের মধ্যে চলছিল বিবাহ বিচ্ছেদের মামলাও। তবে নতুন বছরের আগেই, নিজের জীবন শেষ করেছেন পুনীত।

শুরু থেকেই পুনীতের পরিবার তাঁর স্ত্রী এবং শ্বশুরবাড়ির দিকে অভিযোগের আঙুল তুলেছিল। পুনীত আত্মহত্যার আগে তাঁর ফোনে একটি ভিডিও রেকর্ড করেন। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ওই ভিডিওতে পুনীত স্পষ্টতই মনিকার দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাঁর অভিযোগ, স্ত্রী মনিকা এবং মনিকার বাপের বাড়ির লোকজন পরপর অদ্ভুত দাবি করছিলেন তাঁর কাছে। হুমকিও দেওয়া হচ্ছিল। মিউচুয়াল বিবাহবিচ্ছেদের ঘটনা কীভাবে দিনে দিনে তিক্ত পরিস্থতি তৈরি করেছিল, সেকথাও বলেছেন তিনি। দিনে দিনে নতুন নতুন আবদার আসছিল স্ত্রীর পরিবারের পক্ষ থেকে, পুনীত ভিডিওতে তেমনটাই অভিযোগ করেছেন বলে জানা গিয়েছে। 

পুনীত এবং তাঁর স্ত্রী মনিকার একটি ফাঁকা ঘরে উত্তপ্ত বাকবিতণ্ডার ভিডিও ভাইরাল হয়েছে। যদিও তার সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, মনিকাকে বলতে শোনা যায়, ‘এখানে বসো। দশ মিনিট সময় দিচ্ছি। কী করতে চাও, সাফ বলো।‘ নানা বিষয়ে পুনীতকে হুমকি দিচ্ছিলেন মনিকা, অভিযোগ তেমনটাই। 

অতুল সুভাষ, তাঁর মৃত্যুর পর থেকে গত কয়েকদিনে জোর চর্চা ডিভোর্স, খরপোশ, হয়রানি, মানসিকচাপ এবং মানসিক স্বাস্থ্য নিয়ে। গত কয়েকদিনে বহু মানুষ অতুলের প্রসঙ্গ টেনে নিজেদের অসহায়তার কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। গার্হস্থ্য হেনস্থার জেরে অতুলের মৃত্যুতে। মৃত্যুর আগে ২৪ পাতার একটি চিঠি লিখেছিলেন অতুল, তাতে তিনি স্পষ্টতই দায়ী করে গিয়েছেন তাঁর স্ত্রী, স্ত্রীর পরিবার এবং আদালতের বিচারককে। তিনি ৯০ মিনিটের একটি ভিডিও পোস্ট করেছিলেন।

দিনকয়েক আগেই, অতুলের পরেই ফের প্রকাশ্যে আসে আরও এক আত্মহত্যার ঘটনা। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, রাজস্থানের অজয় কুমার, পেশায় চিকিৎসক নিজের জীবন শেষ করেছেন। রাজস্থানের জয়পুরের অজয় কুমার একটি আয়ুর্বেদিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। পুলিশ জানিয়েছে, মৃত্যুর পর তাঁর ঘর থেকে একটি চিঠি উদ্ধার হয়েছে, যাতে তিনি স্ত্রীকে দায়ী করে লিখেছেন। ওই চিঠিতে দাম্পত্য কহলের ইঙ্গিত স্পষ্ট বলেও জানিয়েছে পুলিশ।




নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া