সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এই অনলাইন ডেলিভারি অ্যাপে এবার ১০ মিনিটেই বাড়ির দরজায় অ্যাম্বুলেন্স, কীভাবে করবেন?

Kaushik Roy | ০২ জানুয়ারী ২০২৫ ০০ : ২৯Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: অভিনব উদ্যোগ নিয়ে এল অনলাইন ডেলিভারি অ্যাপ ব্লিঙ্ক ইট। সাধারণত ১০ মিনিটের মধ্যে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে সিদ্ধহস্ত এই সংস্থার কর্মীরা। এবার এই নয়া উদ্যোগ অন্য উচ্চতায় নিয়ে যাবে ব্লিঙ্ক ইটকে। দেশে রোগ সংক্রান্ত সাহায্যের সমস্যা কমানোর জন্য সংস্থার সিইও আলবিন্দর ধিন্ডসা বৃহস্পতিবার একটি বড় ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ব্লিঙ্ক ইট অ্যাপে এবার থেকে ১০ মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স বুক করা যাবে। দ্রুত এবং নির্ভরযোগ্য অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করার লক্ষ্যে ব্লিঙ্ক ইট ইতিমধ্যেই প্রথম পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার থেকে গুরগাঁওয়ে পাঁচটি অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে।

 

 

জানানো হয়েছে, অ্যাপের মাধ্যমেই গ্রাহকরা বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বুক করতে পারবেন। পরবর্তী সময়ে এই পরিষেবা দেশের অন্যান্য অঞ্চলে সম্প্রসারিত হবে। ব্লিঙ্ক ইটের এই অ্যাম্বুলেন্সে প্রাথমিক চিকিৎসার সমস্ত সুযোগ সুবিধা থাকবে। এর মধ্যে রয়েছে অক্সিজেন সিলিন্ডার, স্ট্রেচার, মনিটর, সাকশন মেশিন, প্রয়োজনীয় জরুরি ওষুধ এবং ইনজেকশন। প্রতিটি অ্যাম্বুলেন্সে একজন প্যারামেডিক, একজন সহকারী এবং একজন প্রশিক্ষিত চালক থাকবেন। সংস্থার সিইও জানিয়েছেন, অত্যন্ত কম খরচে এই পরিষেবা গ্রাহকদের জন্য উপলব্ধ হবে। এর লক্ষ্য লাভ করা নয়। জানা গিয়েছে, আগামী দু’বছরের মধ্যে ব্লিঙ্ক ইটের পরিকল্পনা রয়েছে দেশের প্রধান শহরগুলিতে এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করার।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া