মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: Moumita Chakraborty | Editor: শ্যামশ্রী সাহা ০২ জানুয়ারী ২০২৫ ২৩ : ১৭Moumita Ganguly
আজকাল ওয়েবডেস্কঃ কনকনে ঠান্ডায় মিঠে রোদের আমেজ মাখতে সবারই ভালো লাগে। ঠান্ডায় হাত ও পা জমে যাওয়ার উপক্রম হলে কোথাও এক চিলতে রোদ দেখলেই দাঁড়িয়ে খানিক উষ্ণতা জড়ো করে শান্তি পাওয়াতেই শীতের আনন্দ। কিন্তু তাতে আবার বিপত্তি হলো হাত-পায়ের ত্বকে পুড়ে যাওয়া। মুখ, ঘাড় বা শরীরের অন্যান্য অংশ থেকে রোদে পোড়া দাগ ছোপ তুলতে আমরা যতটা তৎপর, ততটা হাত ও পায়ের ক্ষেত্রে নই। কারণ, বেশির ভাগ সময় শরীরের এই দুটি অংশ লোকচক্ষুর আড়ালে থাকে। কিন্তু এইভাবে হাত পায়ের দাগ-ছোপকে অবহেলা করলে একটা সময় পর তা তোলা খুব কষ্টকর হয়ে যায়। স্যালোঁ গিয়ে রাসায়নিক প্রসাধনী ব্যবহার করা ছাড়া আর কোনও উপায় থাকে না। তবে সালোঁয় যাওয়ার আগে নিয়মিত যদি ঘরোয়া এই স্ক্রাব ব্যবহার করা যায়, তবে হাত পায়ের ট্যান নিয়ে বাড়ি মাথায় তোলার কোনও অবকাশই থাকে না। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন।
একটি কাচের বাটিতে এক চামচ করে চিনি ও কফি পাউডার দিয়ে দিন। সঙ্গে দিতে হবে অর্ধেক লেবুর রস ও এক চামচ বেকিং সোডা। ভাল করে মিশিয়ে নিন। হাত ও পায়ের পাতায় লাগিয়ে নিন। অর্ধেক লেবুর খোসা রস নিংড়ে ফেলে দেবেন না। সেই লেবুর খোসা দিয়ে ভাল করে হাত-পা ঘষে নিন। ৪-৫ মিনিট ঘষে ঈষৎ উষ্ণ গরম জলে ধুয়ে ফেলুন। ধোয়ার পর অবশ্যই কোনও ভাল ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
কফিতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিড্যান্ট। এর রয়েছে অ্যান্টি-এজিং উপাদানও। তাই কফি দিয়ে ত্বকের যত্ন নিলে সহজে চামড়া ঝুলে যায় না। ত্বক থাকে টানটান ও সতেজ। এদিকে রক্ত সঞ্চালন বাড়িয়ে ত্বকের ট্যান নিমেষেই দূর করে কফি। এমনকী স্বাস্থ্যোজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে এই ঘরোয়া উপাদানই। কফি পাউডার প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এমনিতেই ত্বকের যত্নে লেবু ভীষণ জনপ্রিয়। কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। যা পিগমেন্টেশন কমাতে সাহায্য করে ও ত্বকের টোনকে সমান করে। ত্বকে জমে থাকা মৃত কোষ দূর করতে ওস্তাদ চিনি। হাত-পায়ের পাতাই হোক বা ঠোঁট, সর্বাঙ্গ উজ্জ্বল ও আকর্ষণীয় হলে রূপের লাবণ্য অনেককেই তাক লাগায়। আর চিনিতে এমনই কিছু গুণাগুণ রয়েছে যা ত্বকের মৃত কোষ সরিয়ে ত্বককে উজ্জ্বল করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?