সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কবে-কখন পেশ হবে বাজেট ২০২৫, এবারের বাজেটে কোন দিকগুলিতে নজর রয়েছে সকলের

Sumit | ০২ জানুয়ারী ২০২৫ ২২ : ৪৯Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক : গত বছরেই হয়েছে লোকসভা ভোট। আর চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে এনডিএ সরকার তাদের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। ফের একবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তবে কবে পেশ হবে এই বাজেট তা কী আপনার জানা রয়েছে। ২০২৫-২৬ সালের বাজেট পেশ করা হবে ১ ফেব্রুয়ারি। সেদিন সকাল ১১ টা নাগাদ লোকসভায় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

 


এটি হবে নির্মলা সীতারমনের টানা অষ্টম বাজেট এবং দ্বিতীয় পূর্ণাঙ্গ বাজেট। মোদি সরকার এবার এনডিএ-র হার ধরে ফের ক্ষমতায় এসেছে। তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। এই বাজেটের দিকে তাকিয়ে রয়েছে দেশবাসী। এবারের বাজেটে কোন দিকগুলি সকলের নজরে থাকবে একবার দেখে নিন।


এবারের বাজেটে কর ছাড়ের দিকটি সবার আগে নজর থাকবে সকলের। ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় মিলবে কিনা সেদিকে তাকিয়ে রয়েছেন অনেকেই। এর ফলে মধ্যবিত্তদের উপর বাড়তি বোঝা কমতে পারে। বানিজ্যমহলের পক্ষ থেকে বলা হয়েছে তারা ইতিমধ্যেই আয়কর ছাড় নিয়ে একটি প্রস্তাব রেখেছে। তারা চায় ২০ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় দেওয়া হোক। যদিও সেখানে কর দিতেই হয় তবে তা যেন বেশি না হয়। 

 


পেট্রোল-ডিজেলের উপর থেকে যদি এক্সাইজ ডিউটি কমানো যায় তাহলে এর দাম কমতে পারে। ফলে রোজকার জীবনে সাধারণ মানুষ অনেক বেশি স্বস্তি পেতে পারে। কমতে পারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও।


বিদ্যুৎচালিত যানবাহনের উপর এবারের বাজেটে জোর দেওয়া হতে পারে। এর দাম যদি কম হয়ে যায় তাহলে সাধারণ মানুষ অনেক বেশি এই ধরণের যানবাহনের উপর জোর দেবে। ফলে জ্বালানির ব্যবহার অনেকটাই কমবে।

 


এবারের বাজেটে জিডিপি কতটা বাড়বে তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যদি দেশের জিডিপি সঠিক পথে না থাকে তাহলে আগামীদিনে দেশ অনেকটাই পিছিয়ে পড়বে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।


বাজেটে এমএসএমই-র দিকে বিশেষ নজর থাকবে। ফলে ছোটো শিল্প থেকে শুরু করে মাঝারি ধরণের শিল্পগুলি কতটা প্রভাবিত হবে তার দিকে সকলের নজর থাকবে। এরফলে স্থির হবে আগামীদিনে দেশে কর্মসংস্থান কতটা বাড়বে বা কমবে।


করোনাকালের পর ফের ঘুরে দাঁড়িয়েছে দেশের স্বাস্থ্য ব্যবস্থা। সেদিক থেকে দেখতে হলে এবারের বাজেটে স্বাস্থ্যখাতে কেন্দ্রীয় সরকার কত টাকা বরাদ্দ করবে সেদিকেও সকলের নজর থাকবে।   

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া