সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কুলির 'দাদাগিরি', নিখরচার হুইলচেয়ার পরিষেবার জন্য দিতে হল ১০ হাজার! কঠোর পদক্ষেপ রেলের

RD | ০২ জানুয়ারী ২০২৫ ২২ : ০৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: হুইলচেয়ারে করে নিয়ে যেতে হবে, তাই দিতে হবে ১০ হাজার টাকা! এক অনাবাসী ভারতীয়র মেয়ের কাছে এই দাবি করেছিলেন দিল্লির হজরত নিজামউদ্দিন রেলওয়ে স্টেশনের একজন কুলি। যা জানাজানি হতেই পদক্ষেপ করে রেল কর্তৃপক্ষ। বাতিল করা হয়েছে অভিযুক্ত কুলির লাইসেন্স।

পুলিশ জানায়, ওই কুলি এক এনআরআই-এর মেয়ে পায়েলের হুইলচেয়ার এবং লাগেজ প্ল্যাটফর্ম পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন গত ২৭ ডিসেম্বর। এর জন্য সেই কুলি ১০ হাজার টাকা দিতে বলেন। অথচ এই সুবিধা নিখরচায় পাওয়ার কথা যাত্রীদের। কিন্তু কুলির হম্বিতম্বি দেখে ওই টাকা তাঁকে দিয়ে দেয় মেয়েটি। পরে বিনামূল্যে সুবিধার কথা জেনেই তিনি মামলা দায়ের করেন। 

বিষয়টি নজরে আসে ভারতীয় রেলওয়ে কর্তাদের। হজরত নিজামউদ্দিন রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ ঘটনার সত্যতা যাচাই করতে তদন্তে নামে। সিসিটিভি দেখে অভিযুক্তকে সনাক্ত করা হয়। ঘটনা সত্যি প্রমাণিত হওয়ায় ওই কুলির লাইসেন্স বাতিল করা হয়। এছাড়াও লাইসেন্স বাতিলের পাশাপাশি ওই কুলির থেকে  ৯ হাজার টাকা এনআরআই-কে ফেরতও দেওয়া হয়েছে। 

নর্দার্ন রেলওয়ে জানিয়েছে, এই সব ক্ষেত্রে রেল জিরো টলারেন্স নীতি মেনে চলে এবং দিল্লি ডিভিশনের তরফে ওই কুলির ব্যাজ নিয়ে নেওয়া হয়েছে। 

হয়রানির কোনও ঘটনা ঘটলেই যাত্রী ১৩৯ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন রেল কর্তারা। 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া